Header Premium (728×90)

বিশ্বকাপ থেকে বিদায় নিলেন ইংলিশ রেফারি অলিভার ও টেলর

বিশ্বকাপে আর কোনো ম্যাচ পরিচালনার সুযোগ থাকছে না ইংলিশ রেফারি মাইকেল অলিভার ও অ্যান্থনি টেলরের। ইংল্যান্ড ও আর্জেন্টিনা সেমিফাইনালে ওঠায় ফিফা এই দুই রেফারিকে আর কোনো ম্যাচে দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী বুধবার বাংলাদেশ সময় রাত একটায় আটলান্টায় অনুষ্ঠিতব্য সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। এই ম্যাচ তো বটেই, ১৯ জুলাইয়ের ফাইনালেও তাদের থাকার কোনো সম্ভাবনা নেই। কারণ ফাইনালে এই দলগুলোর যেকোনো একটির মুখোমুখি হবে স্পেন কিংবা ফ্রান্স।

ফিফার নিয়ম অনুযায়ী, সম্ভাব্য পক্ষপাতিত্ব এড়াতে কোনো রেফারিই নিজের দেশের ম্যাচে দায়িত্ব পালন করতে পারেন না। এ কারণেই টেলর ও অলিভার সেমিফাইনালে ম্যাচ পরিচালনা করতে পারছেন না। যদিও হাওয়ার্ড ওয়েবের রেকর্ড ভেঙে এবার বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনার কৃতিত্ব গড়েছেন অলিভার, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। এছাড়া ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার রাজনৈতিক ইতিহাস এবং ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধের রেশ ধরে আর্জেন্টিনার কোনো ম্যাচেই তাদের দায়িত্ব দেওয়া হবে না। ফলে ইংল্যান্ড যদি সেমিফাইনালে হেরেও যায়, তবুও তাদের ফাইনাল পরিচালনার সুযোগ থাকছে না।

উল্লেখ্য যে, ১৯৮২ সালের ২ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত চলা ফকল্যান্ডস যুদ্ধে ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যে প্রাণ হারিয়েছিলেন ৯০৭ জন। মিশরকে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়দের ‘মুচাচোস’ গান গাওয়ার একটি ভিডিও চিত্র সামনে এসেছে, যেখানে ফকল্যান্ডস দ্বীপপুঞ্জ প্রসঙ্গ উঠে এসেছে। ২০২২ সালের কাতার বিশ্বকাপেও একই নীতি কার্যকর ছিল, যার কারণে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের ফাইনালে রেফারি হওয়ার দৌড় থেকে ছিটকে গিয়েছিলেন টেলর।

ইএসপিএন-এর তথ্যমতে, ফ্রান্সের বিপক্ষে ক্রোয়েশিয়া ফাইনালে উঠলে টেলরের দায়িত্ব পাওয়ার জোরালো সম্ভাবনা ছিল। এবার ইংল্যান্ড সেমিফাইনালে ওঠায় আর্জেন্টিনার রেফারি ফাকুন্দো তেল্লোর জন্যও ফাইনালের দুয়ার বন্ধ হয়ে গেছে। এমনকি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও টেলর, অলিভার কিংবা তেল্লোর কেউই বাঁশি বাজানোর সুযোগ পাবেন না। ফিফা স্পেন ও ফ্রান্সের মধ্যকার সেমিফাইনাল ম্যাচের রেফারি হিসেবে এল সালভাদরের ইভান বার্টনকে চূড়ান্ত করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

গুলশানে অবৈধ মদের কারবার, ২৪৪ লিটার মদ ও বিয়ারসহ আটক ১

রাজধানীর গুলশান-২ এলাকায় সেভেনটি এইট রেস্টহাউজ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৪৪ লিটার অবৈধ বিদেশি…

4 minutes ago

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী যৌথ অভিযানে আটক ৫১৯

কুমিল্লার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে রাতভর তল্লাশি চালিয়ে কিশোর গ্যাংয়ের ৫১৯ সদস্যকে…

21 minutes ago

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতা নিহত

মাদারীপুরের শিবচরে নামাজ শেষে বাজারে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় শহিদুল ইসলাম (৬০) নামে উপজেলা বিএনপির…

2 hours ago

রাজধানীর ছয় রুটে একক কোম্পানির বাস চালুর সিদ্ধান্ত

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যানজট কমাতে ছয়টি রুটে একক কোম্পানির অধীনে বাস চালানোর সিদ্ধান্ত…

3 hours ago

নেত্রকোনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান নিহত

নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে…

3 hours ago

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের ২০ হামলায় নিহত ১৭

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১ অক্টোবরের পর থেকে ২০ বার হামলা…

3 hours ago

This website uses cookies.