চলতি বিশ্বকাপের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি হওয়ার অপেক্ষায় রয়েছে ইংল্যান্ড। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে শনিবার দিবাগত রাত ৩টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ডের সঙ্গে নিজের তুলনা করতে নারাজ ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, কেইন পরিষ্কার জানিয়েছেন যে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের হয়ে বিশ্বকাপ জয়ই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
টুর্নামেন্টের বর্তমান গোলদাতার তালিকায় লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে ৮টি করে গোল নিয়ে শীর্ষে আছেন। অন্যদিকে হালান্ড ৭টি এবং কেইন ৬টি গোল করেছেন। ব্যক্তিগত গোল্ডেন বুটের দৌড়ে থাকলেও কেইন বলছেন, ‘আমার মূল লক্ষ্য ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জেতা, গোল্ডেন বুট নয়। তবে আমি জানি দলের নম্বর নাইন হিসেবে আমার গোল করাটা স্বাভাবিকভাবেই দলকে সাহায্য করবে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ৩২ বছর বয়সি এই স্ট্রাইকার হালান্ডের সঙ্গে তুলনার বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘এই প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্য অসম্ভব। আমরা দুজনে সম্পূর্ণ ভিন্ন ধারার খেলোয়াড়। আমরা দুজনেই সিনিয়র স্ট্রাইকার হলেও মাঠে প্রায় দুটি ভিন্ন পজিশনে খেলি।’ নিজের খেলার ধরন নিয়ে তিনি জানান, তিনি বল হোল্ড করতে পছন্দ করলেও প্রয়োজনে পুরোদস্তুর ‘নম্বর নাইন’ হিসেবে খেলতে পারেন।
তবে হালান্ডের দক্ষতার ভূয়সী প্রশংসা করতে ভোলেননি কেইন। তিনি বলেন, ‘আর্লিং অবিশ্বাস্য। শারীরিকভাবে সে একটা মেশিন, একটা দানব। ওর ফিনিশিং সর্বোচ্চ স্তরের এবং ওর গোল করার রেকর্ডই ওর হয়ে কথা বলে।’ কেইন রসিকতার সুরে যোগ করেন, ‘আশা করি আগামীকালের ম্যাচে ও শান্ত থাকবে।’
পরিসংখ্যানের দিকে তাকালে নরওয়ের বিপক্ষে ইংল্যান্ড ৭-২ ব্যবধানে এগিয়ে আছে এবং শেষ চার দেখায় নরওয়ে ইংলিশদের জালে বল জড়াতে পারেনি। তবে ব্রাজিলকে হারিয়ে এবং ৫ ম্যাচে ১২ গোল করে স্টেল সোলবাকেনের নরওয়ে দল বর্তমানে দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামবে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে আর্জেন্টিনা অথবা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে।
ইয়েমেনের বন্দরনগরী এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরে জোড়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। এতে অল্পের…
বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, নির্বাচনী এলাকায়…
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে পরিবহন খরচ এবং মোকামে ধানের দর বাড়ায় ঢাকার পাইকারি ও…
রাজধানীর রমনা এলাকার অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের…
কুমিল্লায় লাইভ লোকেশন পাঠিয়ে নিখোঁজ হওয়ার চারদিন পর এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের…
কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ পর্যটকের মৃত্যু হয়েছে।…
This website uses cookies.