গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণসহ সাত দফা দাবি আদায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটি এক জরুরি বৈঠক করেছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও জোটের সমন্বয়ক মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সভা শেষে তৃতীয় দফার লংমার্চ কর্মসূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সোমবার এক প্রেস ব্রিফিংয়ে জানান, এর আগে ১০ অক্টোবর লংমার্চ করার পরিকল্পনা থাকলেও শারদীয় দুর্গাপূজার বিষয়টি বিবেচনায় নিয়ে তারিখ পরিবর্তন করে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের প্রতি সহানুভূতি ও সহযোগিতা প্রকাশ করা নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৩১ অক্টোবর সকাল ৭টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হবে। সকাল ৮টায় গাড়িবহর পদ্মা সেতু হয়ে মাওয়া সড়ক দিয়ে কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা করবে। প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ এই পথযাত্রায় শরীয়তপুরের জাজিরা, মাদারীপুর, ভাঙ্গা, ফরিদপুর, গোপালগঞ্জ, বাগেরহাটের ফকিরহাট, খুলনা মহানগরী, ফুলতলা, যশোর এবং ঝিনাইদহসহ বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। রাত আনুমানিক ৯টার মধ্যে কুষ্টিয়া জেলা স্কুল মাঠে পৌঁছানোর লক্ষ্য নিয়ে এই কর্মসূচি সাজানো হয়েছে, যেখানে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, চট্টগ্রাম ও রংপুরের লংমার্চ সফল হওয়ায় এবারও প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থা, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, শ্রমিক সংগঠন এবং সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছি। তিনি লংমার্চের রুটগুলো মেরামত ও চলাচল উপযোগী করার জন্য সংশ্লিষ্ট সড়ক বিভাগ ও প্রশাসনের প্রতি আহ্বান জানান। কোনো ধরনের উসকানি বা অশান্তি সৃষ্টির চেষ্টা হলে সর্বোচ্চ ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার জন্য কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া লংমার্চের কারণে সাধারণ মানুষের সাময়িক ভোগান্তির জন্য তিনি আগাম দুঃখ প্রকাশ করেছেন।
অটোরিকশা চালকদের আন্দোলন প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি জানান, শ্রমজীবী মানুষের ন্যায্য দাবির প্রতি তাদের সমর্থন রয়েছে, তবে কোনো কর্মসূচিতে সহিংসতা বা জনজীবন বিপর্যস্ত হোক তা তারা চান না। এছাড়া অটোরিকশা যানজট তৈরির কারণ কি না, তা বিশ্লেষণ করে পরবর্তীতে অবস্থান জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. মোবারক হোসাইন, এনসিপি নেতা আব্দুল আলামিন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, এবি পার্টির আব্দুল্লাহ আল মামুন, লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান, এলডিপির বিল্লাল হোসেন মিয়াজী ও বিডিপির নিজামুল হক নাঈমসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
ওয়াহাজ আলী ও ইয়ুমনা জায়েদীর জনপ্রিয় নাটক ‘তেরে বিন ২’ নিয়ে নতুন খবর। চলতি বছরের…
রংপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। জেলা প্রশাসকের…
বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায়ের পর আপিল বিভাগে মামলাটির শুনানি সম্পন্ন হয়নি।…
গ্যাস ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সোমবার ঢাকা মহানগরসহ ৪২ জেলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ…
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশু হালিমার মৃত্যু হয়েছে…
হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনের ঘুষসংক্রান্ত বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে…
This website uses cookies.