রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া রেকর্ড পরিমাণ সাফল্য অর্জন করেছে। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান এল্লা পামফিলোভা সোমবার জানিয়েছেন, ৪৫০টি আসনের মধ্যে ইউনাইটেড রাশিয়া ৩৫৫টিতে জয়ী হয়েছে। এই ফলাফলের মাধ্যমে দলটি ২০১৬ সালের নির্বাচনের তুলনায় আরও বড় সাংবিধানিক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করল; সেবার প্রাথমিক হিসাবে দলটি ৩৪৩টি আসনে জয় পেয়েছিল।
নির্বাচনের ৯৫ শতাংশের বেশি ভোট গণনার পর দেখা গেছে, দলীয় তালিকার ভোটে ইউনাইটেড রাশিয়া ৫৭ দশমিক ৮৩ শতাংশ ভোট পেয়েছে, যা ২০২১ সালের ৪৯ দশমিক ৮২ শতাংশের তুলনায় অনেক বেশি। এছাড়া একক সদস্যের ২২৫টি নির্বাচনী আসনের মধ্যে ২০৮টিতেই দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
অন্যান্য দলগুলোর মধ্যে কমিউনিস্ট পার্টি দলীয় তালিকার ভোটে ১৩ দশমিক ৮১ শতাংশ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপিআর) ৮ দশমিক ৯৮ শতাংশ, নিউ পিপল পার্টি ৭ দশমিক ৯৬ শতাংশ এবং এ জাস্ট রাশিয়া ৪ দশমিক ৯৬ শতাংশ ভোট পেয়েছে। জাতীয় পর্যায়ের দলীয় তালিকার ব্যালটে মোট ১০টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছিল, যার মধ্যে ছিল রোদিনা, কমিউনিস্টস অব রাশিয়া, গ্রিনস, পেনশনিয়ার্স পার্টি এবং পার্টি অব ডাইরেক্ট ডেমোক্রেসি। ইয়াবলোকো পার্টিকে এই ব্যালটে অংশ নিতে দেওয়া হয়নি, তবে দলটির কিছু প্রার্থী একক আসনের নির্বাচনে অংশ নিয়েছেন।
তিন দিনব্যাপী এই নির্বাচন রোববার শেষ হয়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্যমতে, এবার ভোটার উপস্থিতি ছিল ৫৯ দশমিক ৩২ শতাংশ, যা ২০২১ সালের ৫১ দশমিক ৭২ শতাংশের চেয়ে বেশি। প্রায় ১১ কোটি ১০ লাখ ভোটার ভোটকেন্দ্র এবং দূরবর্তী ইলেকট্রনিক ভোটিংয়ের মাধ্যমে ভোট দেওয়ার যোগ্য ছিলেন। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর এটিই ছিল দেশটির প্রথম পার্লামেন্ট নির্বাচন, যা রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের বিভিন্ন এলাকাতেও অনুষ্ঠিত হয়েছে। রাশিয়ার স্টেট দুমায় সাংবিধানিক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য কমপক্ষে ৩০১টি আসনের প্রয়োজন হয়।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…
নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…
বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…
অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…
This website uses cookies.