Header Premium (728×90)

Categories: রাজনীতি

নাম-প্রতীক হারিয়ে সুপ্রিম কোর্টে মমতা, উপনির্বাচনে নতুন চিহ্ন ফুটবল

পশ্চিমবঙ্গের ২৬-এর বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই একের পর এক রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের অধিকাংশ বিধায়ক ইতিমধ্যেই বিদ্রোহী হয়ে আলাদা গোষ্ঠী গড়েছেন। এর মধ্যেই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে উপনির্বাচনের আবহে নির্বাচন কমিশন এক অন্তর্বর্তীকালীন নির্দেশে তৃণমূলের নাম ও তাদের ঐতিহ্যবাহী ঘাসফুল প্রতীক ফ্রিজ করে দিয়েছে। ফলে দলের নাম ও প্রতীক হারিয়ে রাজনৈতিকভাবে বড় ধাক্কা খেয়েছেন মমতা। তবে এই প্রতীক-বিতর্ক নিয়ে তিনি চুপ করে থাকেননি; ইতিমধ্যেই নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে আঙুল তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। এই মামলায় তিনি বিদ্রোহী গোষ্ঠীর নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেও যুক্ত করেছেন।

এই চরম রাজনৈতিক নাটকীয়তার মধ্যেই নন্দীগ্রামে মমতাপন্থী তৃণমূলের মনোনীত প্রার্থী সঞ্চিতা প্রধান শুক্রবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখান থেকে ফিরেই নিজের প্রার্থীপদ প্রত্যাহার করে নেন। এই পরিস্থিতিতে হতাশ মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেন। তবে মমতার এই সমর্থনের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে একটি পুরনো খুনের মামলায় গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে, রেজিনগরেও মমতাপন্থী তৃণমূল প্রার্থী রবিউল আলম চৌধুরি শনিবার সকালে নাটকীয়ভাবে মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন। তবে এর কয়েক ঘণ্টা পরই মমতার নির্দেশে সিদ্ধান্ত পরিবর্তন করে তিনি জানান যে, লড়াইয়ের ময়দানেই থাকছেন।

দলের নাম ও প্রতীক ফ্রিজ করার পর নির্বাচন কমিশন উপনির্বাচনের জন্য তৃণমূলের দুই গোষ্ঠীর নাম ও প্রতীক চূড়ান্ত করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দলটির নতুন নাম হয়েছে 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস'। আগামী ৬ অক্টোবরের উপনির্বাচনে তারা 'ফুটবল পায়ে ফুটবলার' প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্যদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীর নতুন নাম দেওয়া হয়েছে 'গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস' এবং তারা লড়াই করবে 'খাম' প্রতীক নিয়ে।

দলের নাম ও প্রতীক হাতছাড়া হওয়ার পর ক্ষোভ উগরে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটি গণতন্ত্রের ইতিহাসে একটি কালো দিবস। পশ্চিমবঙ্গে যা ঘটছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক, অসাংবিধানিক, গণতন্ত্র-বিরোধী এবং রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট। নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করে তিনি শিবসেনা ও এনসিপির ভাঙনের উদাহরণ টেনে বলেন, "আমাদের আগে উদ্ধব ঠাকরের দলের প্রতীক কেড়েছে। এনসিপি-কে ভেঙেছে। এবার আমাদের!"

সরাসরি নাম না নিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে মমতা অভিযোগ করেন, তিনি বিজেপির হয়ে কাজ করছেন এবং মিথ্যা এফআইআর ও ভোট করাচ্ছেন। বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রক্রিয়া নিয়েও সমালোচনা করে তিনি দাবি করেন, তাদের দলের কাউন্টিং এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়া হয়েছিল। ইভিএম মেশিন হাইজ্যাক করার অভিযোগ তুলে তিনি বলেন, "পুরো হাইজ্যাক করেছে। মাস্টারমাইন্ড কে? আমাদের ভদ্রতা, নাম নিচ্ছি না। হাইজ্যাক করেছে ইভিএম মেশিন। তারপর মধ্যরাতে গণতন্ত্র হত্যা করেছে কমিশন।"

মমতার দলের নাম ও প্রতীক ফ্রিজ করার এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল এবং সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের মতো শীর্ষ বিরোধী নেতারা বিজেপি ও নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেছেন। তবে বিজেপির পক্ষ থেকে পাল্টা আক্রমণ এসেছে। শনিবার পশ্চিমবঙ্গের কোচবিহারে এক অনুষ্ঠানে এসে আসামের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধীকে একযোগে আক্রমণ করেন। হিমন্ত দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় আর কোনোদিন পশ্চিমবঙ্গে ক্ষমতায় ফিরতে পারবেন না। মমতার নতুন প্রতীক নিয়ে ব্যঙ্গ করে তিনি বলেন, জোড়াফুল তো গেল, এবার ফুটবলও থাকবে না, সেটিও পাংচার হয়ে যাবে। পাশাপাশি রাহুল গান্ধীকে কটাক্ষ করে তিনি বলেন, "রাহুল পুরো পাগল, দেখলেই হাসি পায়।"

উল্লেখ্য, ১৯৯৮ সালের ১ জানুয়ারি কংগ্রেস থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন। সে সময় দলের প্রতীক হিসেবে ঘাসের ওপর জোড়া ফুল এঁকেছিলেন তিনি নিজেই। দীর্ঘ ২৮ বছর ধরে মমতা ও তৃণমূলের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে থাকা সেই জোড়া ফুল প্রতীকটি আপাতত রাজ্য রাজনীতি থেকে হারিয়ে গেল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।…

34 minutes ago

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের জন্য ৬৬ হাজার ৯১৫ জন তথ্য সংগ্রহকারী ও…

38 minutes ago

জাতিসংঘে আজ প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৃহস্পতিবার জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে অবস্থানকালে…

48 minutes ago

না ফেরার দেশে প্রখ্যাত শিশুসাহিত্যিক আখতার হুসেন

বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার ও শিশুসাহিত্যিক আখতার হুসেন ৮০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

53 minutes ago

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রেসিডেন্ট

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রেসিডেন্ট। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’…

1 hour ago

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…

1 hour ago

This website uses cookies.