গণতান্ত্রিক সমাজে বসবাসকারী কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সব বক্তব্যের সঙ্গে একমত হওয়া আবশ্যক নয়। কোনো সমালোচনা পছন্দ না হলেই তা প্রত্যাখ্যান করার প্রবণতা সঠিক নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, অন্যের মত ও সমালোচনা গ্রহণ করার মানসিকতা একটি গণতান্ত্রিক সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শুক্রবার রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলে ব্যারিস্টার আবদুর রাজ্জাক রচিত ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী; ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিক্স’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে সম্মানিত প্যানেলিস্ট হিসেবে এসব কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, আবদুর রাজ্জাকের এই বইটি কেবল গবেষণা বা সাহিত্যকর্ম নয়, বরং এটি একজন মানুষের জীবনদর্শন, চিন্তা, চেতনা এবং সমাজকে দেখার অভিজ্ঞতার প্রতিফলন।
রাষ্ট্র ও সমাজচিন্তার বিষয়ে আইনমন্ত্রী বলেন, ওপর থেকে ইসলামিক শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়া নয়, বরং সমাজ থেকে ইসলামিক মূল্যবোধের আলোকে রাষ্ট্র গড়ে তোলাই হলো সঠিক পথ। নতুন প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন, সামনে এগিয়ে যেতে হলে সমাজকে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার মানসিকতা রাখতে হবে। জুলাইয়ের গণঅভ্যুত্থান তরুণ প্রজন্মের পরিবর্তনের আকাঙ্ক্ষাকেই সামনে এনেছে।
বইটিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আবদুর রাজ্জাকের মূল্যায়নের প্রশংসা করে আইনমন্ত্রী বলেন, তার সেই অবস্থান আরও আগে স্পষ্ট হলে অনেক প্রশ্নের অবসান হতে পারত। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করলেও আবদুর রাজ্জাক তার নিজস্ব চিন্তা ও আদর্শের কারণে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন। আন্তর্জাতিক কূটনৈতিক পরিসরে মানবাধিকারের বিষয়কে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রচারণার মাধ্যম হিসেবে ব্যবহারের জন্য তিনি উৎসাহিত করতেন বলেও মন্ত্রী উল্লেখ করেন।
ব্যক্তিগত স্মৃতিচারণ করতে গিয়ে আইনমন্ত্রী বলেন, জীবনের শেষ দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুর রাজ্জাক বাংলাদেশে দাফন হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, যা পূর্ণ হয়েছে। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। বইটির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বইটি পাঠ করা উচিত।
অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসেবে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির প্রফেসর আলী রিয়াজ, রাইট টু ফ্রিডম-এর প্রেসিডেন্ট ও সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যানিলোভিচ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী এবং মিডিয়া রিফর্ম কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার কিনতে গিয়ে মামলার আসামি হয়ে ৮ দিন কারাবাস করতে হয়েছে আল আমিন…
চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে…
হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে ও বড় পরিসরে নির্মিত…
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও প্রকল্পে কর্মরত বিতর্কিত কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের (পিডি) অতীত…
এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়ে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জাপানের টোকাই সিটিজেন…
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রীজ এলাকায় বাসের ধাক্কায় আকরাম বিশ্বাস নামে এক পথচারী…
This website uses cookies.