দেশের জ্বালানি খাতের সংকট নিরসনে এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বড় ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, গ্যাস-সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে দেশজুড়ে ১৫০টি নতুন গ্যাসকূপ খননের কর্মসূচি শুরু হয়েছে। এই কার্যক্রমের পরবর্তী ধাপে আরও ১৫০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে সরকারের।
বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে মাহদী আমিন এই তথ্য জানান। তিনি আরও বলেন, এলএনজির সক্ষমতা বৃদ্ধির জন্য বিদ্যমান দুটি টার্মিনালের সাথে নতুন করে আরও তিনটি টার্মিনাল যুক্ত করা হবে। সম্ভব হলে ২০২৮ সালের আগেই তৃতীয় টার্মিনালটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া দীর্ঘমেয়াদী জ্বালানি সক্ষমতা বাড়াতে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণের কাজ শুরু হয়েছে, যার জন্য এক বিলিয়ন ডলারের আন্তর্জাতিক অর্থায়ন নিশ্চিত করা হয়েছে।
মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের পর গ্যাস সরবরাহ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে এবং এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে। ডিজেলের দামের বিষয়ে তিনি বলেন, জনগণের ওপর চাপ কমাতে সরকার এই খাতে সর্বোচ্চ ভর্তুকি দিচ্ছে, ফলে পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে ডিজেলের দাম অপেক্ষাকৃত কম।
আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিসের রেটিংয়ে বাংলাদেশের অবস্থান ‘নেতিবাচক’ থেকে ‘স্থিতিশীল’ হওয়ায় এটিকে একটি বড় সুখবর বলে অভিহিত করেন তিনি। মাহদী আমিন বলেন, এটি বিনিয়োগের জন্য বাংলাদেশের স্থিতিশীল অবস্থার প্রমাণ। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সরকারের বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপের কথা তুলে ধরে মাহদী আমিন জানান, তারুণ্যের ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং প্রাতিষ্ঠানিক সুশাসনসহ সাতটি খাতে সরকার কাজ করছে। বৈশ্বিক অর্থনৈতিক চাপের মধ্যেও সরকারের সফল মুদ্রানীতির কারণে গত ছয় মাসে প্রবাসী আয় ১৩ দশমিক ১০ শতাংশ বেড়েছে। এছাড়া ইতালির শ্রমবাজারে ১০ হাজার কর্মীর অভিবাসনের সম্ভাবনা এবং ওমানের শ্রমবাজারে নতুন সুযোগ সৃষ্টির কথাও তিনি তুলে ধরেন। কৃষি উৎপাদন বজায় রাখতে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত চাহিদার চেয়ে ১৫ লাখ ৬৮ হাজার মেট্রিক টন উদ্বৃত্ত রেখে সার সরবরাহের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, সরকারের দায়িত্ব গ্রহণের ২১২ দিন চলছে এবং গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তিনি জনগণের ধৈর্য ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশে নতুন তিনটি আইনের মাধ্যমে মানবাধিকার সুরক্ষাকে সংকুচিত করা হয়েছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস…
জনপ্রিয় মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান ৮৫ বছর বয়সে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ১৯৭৩…
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন শারমিন সুলতানা।
যুক্তরাষ্ট্রে সরকারি সফরের প্রথম দিনে ১২টির মধ্যে ১০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব…
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর ফুটপাতে রডের বদলে…
কিশোরগঞ্জের বিভিন্ন থানায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে…
This website uses cookies.