ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহ ও গোলাম আযমের ছবি লাগিয়ে তা পদদলিত করেছেন একদল শিক্ষার্থী। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে এই ছবিগুলো স্থাপন করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা ডাকসু সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি স্থাপন করেছেন। তারা জানান, এই পদক্ষেপের প্রতিবাদেই তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত করার সিদ্ধান্ত নিয়েছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ডাকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদকের ইশতেহারে মুক্তিযুদ্ধকে তুলে ধরার কথা থাকলেও তিনি ক্ষমতা ব্যবহার করে একজন পাকিস্তানপন্থীর ছবি দেয়ালে সম্মানের সাথে স্থাপন করেছেন।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী শিব্বির আহমেদ বলেন, তারা শিক্ষার্থীদের ক্ষমতা ও বাংলাদেশপন্থীদের ম্যান্ডেট নিয়ে এই ছবিগুলো পায়ের নিচে দিয়েছেন। তিনি আরও দাবি করেন, বিগত দিনে শেখ মুজিবের ছবি দিয়ে রাজনীতি পরিচালনার বিপরীতে তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি আনছে বলে মনে করছেন। এছাড়া ইংলিশ ফর স্পিকারস অব আদারস ল্যাংগুয়েজ বিভাগের শিক্ষার্থী আশ শামস বলেন, ডাকসুতে নির্বাচিতরা বাংলাদেশের পক্ষে অবস্থান নেবেন—এমনটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের।
গত রবিবার সংস্কারের পর ডাকসু সংগ্রহশালা চালু হওয়ার পর সেখানে পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি এবং ছাত্রসংঘের সাবেক নেতা আবদুল মালেকের ছবি স্থান পায়। সেখানে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক কোনো ছবি ছিল না। এই ঘটনায় সোমবার দুপুরে আবু তৈয়ব হাবিলদার নামের এক শিক্ষার্থী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলেন এবং পরে সেখানে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে ১৯৮১ সালে বায়তুল মোকাররমের সামনে জুতাপেটা করার একটি ছবি টানিয়ে দিয়েছিলেন ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। স্বাধীনতা আন্দোলনের চরিত্রগুলোকে সরিয়ে নতুন ইতিহাস সৃষ্টির চেষ্টা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন অধ্যাপক তানজীমউদ্দিন।
এর মধ্যে একটি ছবি ১৯৪৮ সালে ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানের (সোহরাওয়ার্দী উদ্যান) এক অনুষ্ঠানের, যেখানে তিনি ঘোষণা দিয়েছিলেন, ‘কেবল উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’।
আরও স্থান পায় ১৯৪০ সালের মার্চ মাসে লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক সম্মেলনের একটি দলগত ছবি ও ডন পত্রিকার প্রতিবেদনের পেপার কাটিং।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।…
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের জন্য ৬৬ হাজার ৯১৫ জন তথ্য সংগ্রহকারী ও…
বৃহস্পতিবার জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে অবস্থানকালে…
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার ও শিশুসাহিত্যিক আখতার হুসেন ৮০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রেসিডেন্ট। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’…
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…
This website uses cookies.