Header Premium (728×90)

Categories: রাজনীতি

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের বিরুদ্ধে জামায়াতের বিক্ষোভ

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। শনিবার ১২ সেপ্টেম্বর রাতে ভাটারা থানার সামনে থেকে গুলশান থানা জামায়াতের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি রাত ৮টা ৪৫ মিনিটে শুরু হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মুহাম্মদ ইয়াসিন আরাফাত বলেন, গুলশান এলাকায় নিষিদ্ধ আওয়ামী সংগঠনের লোকেরা মিছিল করেছে। এর প্রতিবাদেই আজ আমরা বিক্ষোভ মিছিল করেছি। তিনি আরও বলেন, যারা শত শত মায়ের বুক খালি করেছে, যারা এ দেশে আয়নাঘর সৃষ্টি করেছে, কোটি কোটি টাকা পাচার করেছে এবং গণতন্ত্রের কবর রচনা করেছে, তাদের ঠাঁই বাংলাদেশে হতে পারে না।

প্রশাসনের উদ্দেশে ইয়াসিন আরাফাত প্রশ্ন রাখেন, এত গুরুত্বপূর্ণ এলাকায় নিষিদ্ধ সংগঠনের লোকেরা কীভাবে মিছিল করতে পারে। তিনি বলেন, ফ্যাসিবাদী খুনিদের বিচারে সরকার শিথিলতা দেখাচ্ছে বলেই তারা দুঃসাহস দেখানোর সুযোগ পাচ্ছে। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার কার্যক্রমে কোনো ধরনের তালবাহানা করা হলে সরকারের বিরুদ্ধে রাজপথে নামা হবে। এই ফ্যাসিবাদের আর কোনো ঠাঁই বাংলাদেশে হবে না বলেও তিনি মন্তব্য করেন।

বিক্ষোভ মিছিল থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দলটির কথিত অপতৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। সমাবেশে গুলশান পূর্ব থানা আমির জিল্লুর রহমান, ভাটারা থানা আমির অ্যাডভোকেট রেজাউল করিম এবং গুলশান পশ্চিম থানা আমির মাহমুদুর রহমান আযাদসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হলেন নোমান মাহমুদ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের সাবেক…

9 minutes ago

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার…

18 minutes ago

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।…

21 minutes ago

কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে ৬২৪ জনকে আটক…

29 minutes ago

বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যমান…

47 minutes ago

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।…

57 minutes ago

This website uses cookies.