Header Premium (728×90)

Categories: রাজনীতি

‘গালি দিলেন না দোয়া দিলেন কিছুই বুঝলাম না’: সংসদে রুমিনের বক্তব্য নিয়ে শফিকুর রহমান

জাতীয় সংসদে তীব্র হট্টগোলের কারণে সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য শুনতে বা বুঝতে পারেননি বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (৯ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে। রুমিন ফারহানা যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন সংসদে চরম হট্টগোল শুরু হলে দাঁড়িয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা।

ডা. শফিকুর রহমান বলেন, সংসদে প্রত্যেক সদস্যের বক্তব্য শোনার সুযোগ নিশ্চিত করা যেমন সবার দায়িত্ব, তেমনি নিজের মত প্রকাশের অধিকারও একজন সংসদ সদস্যের রয়েছে। কোনো সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করা বা তাকে কথা বলতে বাধা দেওয়া সংসদীয় রীতির পরিপন্থী।

তিনি আরও উল্লেখ করেন, কোনো সংসদ সদস্যের বক্তব্যে যদি অসংসদীয় বা অনাকাঙ্ক্ষিত কিছু থাকে, তবে স্পিকারের আসন থেকে রুলিং দেওয়ার সুযোগ রয়েছে। এমনকি প্রয়োজন মনে করলে সংশ্লিষ্ট মন্ত্রীও সেই বক্তব্যের জবাব দিতে পারেন। কিন্তু কোনো সদস্যের বক্তব্য পুরোপুরি হট্টগোলে ঢেকে দেওয়া বা তাকে কথা বলার সুযোগ না দেওয়া কোনোভাবেই উচিত নয়।

হট্টগোলের তীব্রতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিরোধীদলীয় নেতা বলেন, “উনি কী বললেন, আমরা তো একেবারেই বুঝতে পারলাম না। উনি গালি দিলেন না দোয়া দিলেন, কিছুই বুঝলাম না।”

তিনি জোর দিয়ে বলেন, একজন সংসদ সদস্যের বক্তব্য সংসদীয় কার্যক্রমের অংশ হিসেবে শোনা এবং তা রেকর্ডে থাকা অত্যন্ত জরুরি। কিন্তু হট্টগোলের কারণে যদি সেই বক্তব্য কেউ শুনতেই না পান, তবে তিনি আদৌ সংসদ সদস্য হিসেবে তার বক্তব্য দেওয়ার অধিকার প্রয়োগ করতে পারলেন কি না, সেই প্রশ্ন থেকেই যায়।

শফিকুর রহমান জানান, আগের দিনও সংসদে একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সংসদীয় কার্যক্রমের জন্য এ ধরনের ঘটনাকে অত্যন্ত উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করে এর প্রতিকার কী এবং বক্তব্য কীভাবে রেকর্ড হবে, তা স্পষ্ট করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সংসদে মতপ্রকাশের স্বাধীনতা ও কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখতে স্পিকারের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান বিরোধীদলীয় নেতা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ

সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক…

6 minutes ago

টেস্ট ইতিহাসে অনন্য বিশ্বরেকর্ড গড়লেন উইকেটরক্ষক লিটন দাস

আবুধাবি টেস্টে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে টেস্ট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এক ম্যাচে পঞ্চাশোর্ধ রান…

15 minutes ago

সিরাজগঞ্জে পূজার কেনাকাটায় সরগরম মার্কেট ও ফুটপাত

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সিরাজগঞ্জের মার্কেট ও ফুটপাতগুলোতে শুরু হয়েছে কেনাকাটার ধুম। ক্রেতাদের ভিড় বাড়ার পাশাপাশি…

18 minutes ago

গুমানি নদীতে বৈঠার ছন্দে মাতল ঐতিহ্যবাহী নৌকা বাইচ

শরতের পড়ন্ত বিকেলে পাবনার ভাঙ্গুড়ায় গুমানি নদীতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী পানসি নৌকা বাইচ-২০২৬। নদীর দুই…

24 minutes ago

অ্যাটলেটিকোর কাছে হেরে চ্যাম্পিয়নস লিগে ধুঁকছে ম্যানচেস্টার ইউনাইটেড

চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রিয়াদ এয়ার মেট্রোপলিটানোতে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের…

43 minutes ago

মোদি শাসনের কি শেষ শুরু? রাজপথে উত্তাল ভারত

অক্টোবর মাসে ভারতের রাজপথজুড়ে তরুণদের ব্যাপক বিক্ষোভ ও মোদি সরকারের কঠোর দমনপীড়নের প্রেক্ষাপটে নরেন্দ্র মোদির…

45 minutes ago

This website uses cookies.