Header Premium (728×90)

Categories: রাজনীতি

সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: তারেক রহমান

দেশের বিদ্যমান সংকটগুলোকে কাজে লাগিয়ে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দলের সাবেক চেয়ারম্যান বেগম খালেদা জিয়াসহ সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় তারেক রহমান বলেন, গত কিছুদিন ধরে আমরা খেয়াল করছি, যেসব সমস্যা আমরা ‘ইনহেরিট’ বা উত্তরাধিকার সূত্রে পেয়েছি—তা স্বৈরাচার আমলেরই হোক অথবা অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া সমস্যাই হোক না কেন, সেগুলো সমাধানের চেষ্টা চালানো হচ্ছে। আমরা কখনোই বলছি না যে দেশে কোনো সমস্যা নেই। অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে সমস্যা রয়েছে। তবে এসব সমস্যাকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি নানাভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, যার মূল উদ্দেশ্য হলো দেশে একটি অরাজক পরিস্থিতি তৈরি করা।

তিনি আরও উল্লেখ করেন, দেশের জনগণই এই সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমরা সবসময় গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সর্বোচ্চ চেষ্টা দিয়ে গণতান্ত্রিক নীতি-নৈতিকতা বজায় রাখব। তবে কেউ যদি দেশে বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি করতে চায়, তবে তা নিয়ন্ত্রণে দেশের আইনে স্পষ্ট নির্দেশনা রয়েছে। জনগণের দ্বারা নির্বাচিত এই সরকারের পক্ষ থেকে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন, প্রত্যেকেরই নিজ নিজ সীমার মধ্যে থাকা দরকার।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভাটি সঞ্চালনা করেন দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও বক্তব্য রাখেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠিত হবে, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া…

8 minutes ago

ময়মনসিংহে এনসিডি কর্নারে ওষুধ সংকট, বাড়ছে হৃদ্‌রোগের ঝুঁকি

ময়মনসিংহের হালুয়াঘাটসহ বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) কর্নারগুলোতে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মতো…

12 minutes ago

কাশ্মীরে সিআইএসএফ’র গুলিতে অফিসারসহ নিহত ৪

জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় সিআইএসএফ ইউনিটে অভ্যন্তরীণ বাদানুবাদের জেরে সহকর্মীদের ওপর গুলি চালিয়েছেন এক…

20 minutes ago

দুই দশক পর ইরাক থেকে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রত্যাহার

দুই দশক ধরে অবস্থানের পর ইরাক থেকে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। গত…

29 minutes ago

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ১৬ বছরের কিশোর নিহত, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের খুলশী থানার ওয়্যারলেস কলোনি এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে হৃদয় (১৬) নামের এক কিশোর…

38 minutes ago

যৌতুক প্রথা নিয়ে কোনাল-রাফসান ও বুলবুলের নতুন গান

যৌতুকের ভয়াবহতা ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ জানিয়ে গীতিকবি মাহবুবুল খালিদের কথায় এবং আহমেদ ইমতিয়াজ…

41 minutes ago

This website uses cookies.