Header Premium (728×90)

Categories: রাজনীতি

সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: জামায়াত আমির শফিকুর রহমান

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ৯টায় নারায়ণগঞ্জের শিমরাইল ট্রাকস্ট্যান্ডে আয়োজিত পথসভায় সরকারের কঠোর সমালোচনা করেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের সাথে প্রতারণা করছে এবং ওয়াদা লঙ্ঘন করে ভাঁওতাবাজি চালিয়ে যাচ্ছে, যার জন্য জনগণ তাদের ক্ষমা করবে না।

পথসভায় শফিকুর রহমান আরও বলেন, জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন এবং সাধারণ মানুষের ঘরে বিদ্যুৎ ও বাতি জ্বালানোর ব্যবস্থা নিশ্চিত করতেই তারা রাস্তায় নেমেছেন। তাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা সফল হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই পথসভায় জামায়াত আমিরের পাশাপাশি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এলডিপির চেয়ারম্যান অলি আহমদ এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বক্তব্য রাখেন।

এর আগে শনিবার সকাল ৭টায় মতিঝিলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ১১ দলীয় ঐক্যের সমাবেশ শুরু হয়। এরপর সোয়া ৮টার দিকে বিশাল গাড়িবহর চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, যাত্রাপথে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ ছাড়াও কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল এবং মীরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সবশেষে চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভার মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হবে।

উল্লেখ্য, গত ৬ আগস্ট ঢাকার মুক্তাঙ্গনে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এই চার বিভাগীয় লংমার্চের ঘোষণা দিয়েছিলেন শফিকুর রহমান। ঘোষিত সূচি অনুযায়ী, শনিবারের পর আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেটে (রেলপথে) লংমার্চ অনুষ্ঠিত হবে। এরপর ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে এই ধারাবাহিক কর্মসূচির সমাপ্তি ঘটবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন

রাজশাহীর ডিঙ্গাডোবায় মুদিদোকানি বারিউল ইসলাম হত্যা মামলায় পান দোকানি হানিফ আলী ও তার ভাইকে ফাঁসানোর…

2 hours ago

উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার মধ্যকার দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত।…

3 hours ago

ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন…

3 hours ago

মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক

ভোলার মনপুরা উপজেলায় ১০০ ইয়াবা উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট…

3 hours ago

রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা

বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিনে আলিয়া ভাট শেয়ার করলেন তাদের একান্ত ভালোবাসার মুহূর্তের ছবি, যা…

4 hours ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন…

4 hours ago

This website uses cookies.