নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় হকার্স মার্কেটের সামনে শুভ দাস নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহত শুভ দাস চাঁদপুরের মতলব দক্ষিণ থানার মতলব বাজার এলাকার হরি চন্দ্র দাসের ছেলে। তিনি নারায়ণগঞ্জের গলাচিপা এলাকায় বিশার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, স্থানীয়রা হকার্স মার্কেট সংলগ্ন রাস্তার মাথায় খোকন সাহেবের বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) পাঠিয়েছে।
শুভ দাসকে ঠিক কী কারণে বা কীভাবে গুলি করে হত্যা করা হয়েছে, সে বিষয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।
সংবিধান সংশোধন–সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটির সঙ্গে মতবিনিময় সভায় উচ্চকক্ষ গঠন এবং প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদের…
রাজধানীর বাংলাবাজারে ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) শোরুমে হামলা ও বিক্রয়কর্মীদের হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ ও…
কনকাকাফ নেশনস লিগের ম্যাচে অ্যাঙ্গুইলার ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড অ্যাডেন স্কিপিওর অস্বাভাবিক লম্বা ড্রেডলক ধরে…
এআইয়ের অনিয়ন্ত্রিত ও যথেচ্ছ ব্যবহার মানুষের চিন্তাশক্তি ও সৃজনশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি। জনকল্যাণে…
উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) পরামর্শক ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো এবং যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বের…
সারা দেশে ডেঙ্গুর প্রকোপ চরম আকার ধারণ করেছে। চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২৩৯ জনে…
This website uses cookies.