প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ০৪ (03 September 2026, 18:04)
সরকারের অদক্ষতা, অব্যবস্থাপনা, দুর্নীতি ও অনিয়মের কারণে দেশের সাধারণ জনগণকে চরম মাশুল দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টন মোড়ে ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ কর্মসূচির লিফলেট বিতরণ শেষে এক সমাবেশে প্রধান অভিনথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নূরুল ইসলাম বুলবুল বলেন, দেশে একদিকে গ্যাস, বিদ্যুৎ, তেল ও সারের তীব্র সংকট চলছে, অন্যদিকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর নেতিবাচক প্রভাব সরাসরি সাধারণ মানুষের ওপর পড়ছে। সরকারের তথ্য উপদেষ্টা নিজেই স্বীকার করেছেন যে, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি বাড়বে। অথচ এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ বা উদ্যোগ দেখা যাচ্ছে না।
আগামী শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে লংমার্চ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির গুরুত্ব তুলে ধরে জামায়াত নেতা জানান, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ—এই ছয় দফা দাবিতে এ লংমার্চ অনুষ্ঠিত হবে। ঢাকার মতিঝিল শাপলা চত্বর থেকে এই লংমার্চ শুরু হবে। পরবর্তীতে আরও তিনটি রুটে লংমার্চ শেষে ঢাকায় মহাসমাবেশ করা হবে বলে তিনি জানান।
তিনি সতর্ক করে বলেন, জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলো জনগণের ন্যায্য দাবি আদায়ে জাতীয় সংসদে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সরকার বারবার এসব দাবি উপেক্ষা করছে। সংসদে দাবি আদায় না হলে রাজপথেই তা আদায় করা হবে। আজ হোক বা কাল, গণভোটের রায় সরকারকে বাস্তবায়ন করতেই হবে, এর কোনো বিকল্প নেই।
সমাবেশে নূরুল ইসলাম বুলবুল আওয়ামী লীগের মতো বিএনপিও সর্বস্তরে দলীয়করণ করছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, চব্বিশের বিপ্লব-পরবর্তী সময়ে জনগণের প্রত্যাশা ছিল একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার। কিন্তু সরকার জেলা পরিষদ থেকে শুরু করে সব সিটি করপোরেশনে দলীয় নেতাদের প্রশাসক নিয়োগ দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ে দলীয় লোকজনকে ভিসি হিসেবে বসানো হচ্ছে এবং স্কুল-কলেজগুলোও দলীয় লোক দিয়ে দখল করা হচ্ছে। এই নির্লজ্জ দলীয়করণের কারণে সৎ, যোগ্য ও মেধাবী মানুষরা বঞ্চিত হচ্ছেন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পতিত আওয়ামী লীগ সরকার পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল এবং তাদের দিয়ে সাধারণ মানুষের বুকে গুলি চালিয়েছিল। এর ফলে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে গেছে। অন্যদিকে, বর্তমান সরকারদলীয় নেতাকর্মীদের চাঁদাবাজি ও সন্ত্রাসের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। প্রশাসন অপরাধীদের গ্রেফতার করলে সরকারদলীয় নেতারা সেখানে প্রভাব বিস্তার করে তাদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন।
লংমার্চ সফল করতে তিনি ঢাকাবাসীকে শনিবারের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান। সমাবেশ শেষে তিনি পল্টন মোড়, দৈনিক বাংলা ও ফকিরাপুল এলাকায় সর্বস্তরের মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, মহানগরী কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।
সিলেটের দক্ষিণ সুরমার পাঠানপাড়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের জমিতে দেয়াল তুলে গোরস্থান তৈরির চেষ্টা করা…
দেশের বর্ধমান চাহিদা পূরণে সরকার ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার এবং ১০ হাজার…
প্রথমবার আয়োজিত ফিফা আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। দলে যোগ দিয়েছেন…
প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে করা দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)…
আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন সদস্য অন্তর্ভুক্তি, বিদ্যমান সদস্যদের তথ্য যাচাই এবং হালনাগাদের জন্য সাত…
স্যাটেলাইট ইন্টারনেট বাজারে স্পেসএক্সের আধিপত্য চ্যালেঞ্জ করতে এয়ারলাইন সেবায় প্রবেশ করছে অ্যামাজন। ২০২৭ সাল থেকে…
This website uses cookies.