Header Premium (728×90)

Categories: রাজনীতি

গ্যাস-বিদ্যুৎ ও ব্যাংক সংকট নিয়ে জামায়াত আমিরের সঙ্গে বিকেএমইএ নেতাদের বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) একটি প্রতিনিধি দল। গত বুধবার (২ আগস্ট) রাত ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে নেতৃত্ব দেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।

বৈঠকে বিকেএমইএর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার, পরিচালক ও সাবেক নির্বাহী সভাপতি মনসুর আহমেদ, পরিচালক মো. জামাল উদ্দিন, পরিচালক মো. সালাউদ্দিন আহমেদ শামীম এবং পরিচালক মো. মনিরুজ্জামান। এ ছাড়া আইবিডব্লিউএফের মহাসচিব ডা. আনোয়ারুল আজিম এবং বিজিএমইএর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হক ভূঁইয়াও বৈঠকে অংশ নেন।

আলোচনাকালে দেশের তৈরি পোশাকশিল্পের বর্তমান সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথা বলেন ব্যবসায়ী নেতারা। বিশেষ করে বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য জ্বালানি সংকট, ব্যাংকিং খাতের বিদ্যমান সমস্যা এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা ও সম্ভাবনা রয়েছে, তা বিরোধীদলীয় নেতার সামনে তুলে ধরা হয়।

ব্যবসায়ী প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। দেশের অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টিতে তৈরি পোশাক খাতের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে তিনি এ খাতের বিদ্যমান সংকটগুলো সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রদান করেন। একই সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতের উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয় বৈঠকে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হলেন নোমান মাহমুদ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের সাবেক…

11 minutes ago

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার…

19 minutes ago

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।…

23 minutes ago

কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে ৬২৪ জনকে আটক…

31 minutes ago

বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যমান…

49 minutes ago

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।…

58 minutes ago

This website uses cookies.