আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই কর্মসূচির আগেই সরকারকে গণভোটের রায় মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। তিনি সতর্ক করে বলেন, জনগণের রায়কে উপেক্ষা বা অমান্য করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা কখনোই শুভ ফল বয়ে আনে না। ইতিহাসে এর বহু প্রমাণ রয়েছে।
রোববার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ঢাকা অঞ্চলের সদস্যদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়।
মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সংবিধান সংস্কার না করে সরাসরি সংবিধান সংশোধনের পথে হাঁটার অপরিণামদর্শী সিদ্ধান্ত থেকে সরকারের সরে আসা উচিত। তিনি উল্লেখ করেন, একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রধান দায়িত্ব হলো জনগণের ভোট ও গণরায়কে সম্মান জানানো। কোনো গণরায়কে অস্বীকার করা বা তা বাস্তবায়নে বিলম্ব করে পরিস্থিতিকে জটিল করা কোনোভাবেই কাম্য নয়।
খেলাফত মজলিসের মহাসচিব আরও বলেন, লংমার্চের আগেই যদি সরকার গণভোটের রায় মেনে নেওয়ার ঘোষণা দেয়, তবে তা দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা দূর করতে এবং জনগণের মনে আস্থা ফিরিয়ে আনতে বড় ভূমিকা রাখবে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের রায় অমান্য করার পরিণতি কখনোই ভালো হয়নি। এই রায় বাস্তবায়নে গড়িমসি করলে জনগণের ক্ষোভ ও হতাশা আরও বাড়বে, যা কারও জন্যই কল্যাণকর হবে না।
বৈঠক থেকে ৫ সেপ্টেম্বরের ১১ দলের লংমার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করতে দলের সব স্তরের নেতাকর্মী এবং সাধারণ দেশবাসীকে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানানো হয়। সভায় দলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০১: ১৯আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০১: ২১
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ফের বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী,…
সাংবাদিক লুৎফুর জামান ফকিরকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিকরা।…
ফেসবুক ব্যবহারকারীর মৃত্যুর পর তার প্রোফাইলটি স্মারক হিসেবে সংরক্ষণ করা বা চিরতরে ডিলিট করার বিষয়ে…
ভারত ও চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ তৈরি করা একটি বিতর্কিত আইনের প্রয়োগ…
কালো পোশাকে নতুন এক ব্যক্তিত্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার এই…
রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে এক চিকিৎসককে ধূমপান করতে দেখে ক্ষোভ প্রকাশ করেন…
This website uses cookies.