সরকারের বিরুদ্ধে চলমান যেকোনো ধরনের অপপ্রচারের কড়া জবাব দিতে দলীয় সংসদ সদস্যদের মাঠে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে অনুষ্ঠিত বিএনপি’র সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। প্রায় সোয়া দুই ঘণ্টাব্যাপী এই বৈঠকে তৃণমূল পর্যায়ে সরকারের অবস্থান সঠিকভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে বিদ্যুৎ ও সার সরবরাহ পরিস্থিতি নিয়ে দলীয় এমপিদের ব্রিফ করেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। কৃষিমন্ত্রী উপস্থিত না থাকায় সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন সারের বিষয়ে হালনাগাদ তথ্য তুলে ধরেন এবং বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে কথা বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়া কয়েকজন সংসদ সদস্য বিগত সরকারের আমলে বিরোধী দলের ওপর নির্যাতনকারী পুলিশ কর্মকর্তাদের এখনো বহাল থাকার অভিযোগ উত্থাপন করলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাদের সুনির্দিষ্ট তালিকা প্রদানের আহ্বান জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান আসন্ন ১লা সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সকল মন্ত্রী ও সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় উপস্থিত থাকার কড়া নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন দেয়া এবং দলের ভেতর কোন্দল নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী তার সমাপনী বক্তব্যে সরকারের বিরুদ্ধে চলা প্রোপাগান্ডা বা অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকার এবং মাঠপর্যায়ে থেকে এর কার্যকর জবাব দেয়ার ওপর বিশেষ জোর দেন।
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টের পঞ্চম দিনের পাশাপাশি আজ রাতে থাকছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ…
দীর্ঘ বিরতির পর নয়াদিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ ও ভারতের বাণিজ্যবিষয়ক যৌথ কর্মদলের বৈঠক কোনো উল্লেখযোগ্য অগ্রগতি…
শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে ১৫ জেলেকে আটক করা…
বাংলা ও উর্দু চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই। তাঁর মৃত্যুতে গভীর শোক…
‘মোর মানিকেরে আইনে দেও মোর কোলে।’ সৌদি আরবে একমাত্র ছেলের মৃত্যুর খবর পেয়ে বুকফাটা কান্নায়…
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সরকারবিরোধী অপপ্রচার এবং সাবেক সেনাপ্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগের অভিযোগে গ্রেপ্তার সাবেক দুই…
This website uses cookies.