ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনের শেষ সময়ে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টা পাঁচ মিনিটে জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এই ওয়াকআউটের ঘোষণা দেন।
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান জানান, জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় আলোচনার টেবিলে থাকা সত্ত্বেও অধিবেশনের শুরুতেই কয়েকটি বিশেষ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। তিনি আরও বলেন, এই কমিটি গঠনের চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় ছিল গণভোটের রায় মেনে রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া।
সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে কালক্ষেপণ করছে বলে অভিযোগ করেন শফিকুর রহমান। এই সময়ক্ষেপণের প্রতিবাদেই বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউটের সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আংশিক সংস্কারের অভিযোগ তুলে জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল উত্থাপনের…
২০২৬-২৭ উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠিত হচ্ছে মোনাকোর গ্রিমালদি ফোরামে। ৩৬টি দল নিয়ে আয়োজিত এই…
রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে রিমান্ডে থাকা মিতু আক্তার নামে এক হত্যা মামলার আসামি পালিয়ে গেছে।…
যশোর সদরের বাজে দুর্গাপুর গ্রামে বটি দিয়ে গলা কেটে নিজের মা আনোয়ারা বেগমকে হত্যার অভিযোগ…
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বর্তমান সরকারকে অবশ্যই জনগণের…
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩০ জনে দাঁড়িয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান…
This website uses cookies.