Header Premium (728×90)

Categories: জাতীয়

পূর্ণাঙ্গ সংস্কারের দাবিতে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

পূর্ণাঙ্গ সংস্কারের পরিবর্তে আংশিক সংস্কারের অভিযোগ তুলে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলীয় সদস্যরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল সংসদে উত্থাপনের ঠিক আগ মুহূর্তে তারা বেরিয়ে যান।

সংসদে বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব নিষ্পত্তির পর আইন প্রণয়ন কার্যক্রম শুরুর আগে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখার সুযোগ পান বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি তার বক্তব্যে জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ এবং সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি সংবিধান সংস্কার পরিষদ গঠন না হওয়ায় কঠোর সমালোচনা করেন। এরপরই বিরোধী দলীয় সদস্যরা নির্ধারিত বিল দুটির কার্যক্রমে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে রাত ৮টা ৬ মিনিটে সংসদ কক্ষ ত্যাগ করেন। সংসদ থেকে বেরিয়ে যাওয়ার পর বিরোধী দলীয় নেতারা গণমাধ্যমের সামনে তাদের অবস্থানের বিষয়টি তুলে ধরেন।

উল্লেখ্য যে, অন্তর্বর্তী সরকারের সময় মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছিল, যা গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে উপস্থাপন করা হয়। নিয়ম অনুযায়ী, ১০ এপ্রিলের মধ্যে এগুলোর অনুমোদন বা অননুমোদনের বাধ্যবাধকতা ছিল। এর মধ্যে ১৬টি অধ্যাদেশ বিল আকারে উত্থাপিত না হওয়ায় কার্যকারিতা হারায় এবং সাতটি রহিতকরণ বিলের মাধ্যমে বাতিল করা হয়। গুম প্রতিরোধ ও প্রতিকারসহ যেসব অধ্যাদেশ বিলে রূপান্তরিত হয়নি, সেগুলো নতুন করে বিল আকারে আনার কথা জানিয়েছিল সরকার।

অন্যদিকে, জাতীয় মানবাধিকার কমিশন আইন শক্তিশালী করার লক্ষ্যে গত ৩ আগস্ট গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া এবং ১০ আগস্ট মানবাধিকার কমিশন আইনের খসড়া অনুমোদন করে মন্ত্রিসভা। তবে এই খসড়াগুলোর কয়েকটি বিধান নিয়ে মানবাধিকারকর্মী ও বিভিন্ন রাজনৈতিক দল উদ্বেগ ও আপত্তি প্রকাশ করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

পটিয়ায় দুই ইউনিয়নের রশি টানাটানিতে ৩০ পরিবারের চরম দুর্ভোগ

চট্টগ্রামের পটিয়ায় আশিয়া ও কাশিয়াইশ ইউনিয়নের জনপ্রতিনিধিদের রশি টানাটানিতে ৩০টি পরিবারের চলাচলের একমাত্র পথটি তিনটি…

13 minutes ago

আটঘরিয়ায় দেড় লাখ তালের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

পাবনার আটঘরিয়া উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রায় দেড় লাখ তালের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন…

15 minutes ago

জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসায় হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের ঢাকার বাসভবনে হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ…

24 minutes ago

ইস্তাম্বুলে ইয়ামালের ম্যাজিকে গ্যালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা

ইস্তাম্বুলে চ্যাম্পিয়নস লীগের ম্যাচে গ্যালাতাসারাইকে ৪-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। লামিন ইয়ামালের নৈপুণ্যে হান্সি ফ্লিকের শিষ্যরা…

35 minutes ago

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ

সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক…

55 minutes ago

টেস্ট ইতিহাসে অনন্য বিশ্বরেকর্ড গড়লেন উইকেটরক্ষক লিটন দাস

আবুধাবি টেস্টে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে টেস্ট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এক ম্যাচে পঞ্চাশোর্ধ রান…

1 hour ago

This website uses cookies.