Header Premium (728×90)

Categories: রাজনীতি

১৮০ দিনের ব্যর্থতা নিয়ে সোমবার জরুরি সংবাদ সম্মেলন ডাকল এনসিপি

ক্ষমতাসীন বিএনপি সরকারের ১৮০ দিনের কার্যক্রম ও ব্যর্থতার চিত্র জনসমক্ষে তুলে ধরার লক্ষ্যে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর বাংলামটরে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রোববার (২৩ আগস্ট) এনসিপির মিডিয়া সেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। দলটির পলিসি ও রিসার্চবিষয়ক উপকমিটির উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাতসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। তারা বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর গত ১৮০ দিনের কার্যক্রম, বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতা এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকারের ভূমিকা নিয়ে দলের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য তুলে ধরবেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

আজ ৫৭তম বিশ্ব মান দিবস: সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানিতে জোর

আজ ১৪ অক্টোবর ৫৭তম বিশ্ব মান দিবস। পণ্য ও সেবার মান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে…

5 minutes ago

ময়মনসিংহে স্কুলে শিক্ষক-শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার ধস্তাধস্তির ভিডিও সামাজিক…

15 minutes ago

দুর্যোগ মোকাবিলায় তালতলীতে ৬০ স্বেচ্ছাসেবককে বিশেষ প্রশিক্ষণ

বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ মোকাবিলায় স্থানীয় ৬০ স্বেচ্ছাসেবককে তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ…

45 minutes ago

বিশ্বব্যাংকের কাছ থেকে ১০ বিলিয়ন ডলার সহায়তা পেতে আলোচনা চলছে

বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণসহায়তা পাওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী…

1 hour ago

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএমএলে ১২টি ভাষা শেখার সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে (আইএমএল) এক বছরের এলিমেন্টারি সার্টিফিকেট কোর্সে ভর্তির আবেদন গ্রহণ করা…

1 hour ago

৩৬ বছর বয়সে না ফেরার দেশে জিম্বাবুয়ের আম্পায়ার সারাহ

বিশ্বকাপে ইতিহাস গড়া জিম্বাবুয়ের সাবেক পেসার ও আম্পায়ার সারাহ ডামবানেভানা ৩৬ বছর বয়সে হারারেতে মৃত্যুবরণ…

1 hour ago

This website uses cookies.