Header Premium (728×90)

Categories: রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে গাকৃবি শিক্ষক সমিতির অভিনন্দন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (গাকৃবিশিস)। শনিবার গাকৃবিশিসের সভাপতি প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়।

বার্তায় গাকৃবিশিস নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়া বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। তার বর্ণাঢ্য রাজনৈতিক অভিজ্ঞতা, গভীর জনসম্পৃক্ততা এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে অবিচল নেতৃত্ব তাকে জাতীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত করেছে।

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে তারা বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব অত্যন্ত মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন যে, তিনি সংবিধানের মর্যাদা অক্ষুণ্ন রাখা, রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং দেশের সব নাগরিকের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখার ক্ষেত্রে নিরপেক্ষ, প্রজ্ঞাপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের পক্ষ থেকে গাকৃবিশিস নেতৃবৃন্দ আরো প্রত্যাশা করেন যে, দেশের উচ্চশিক্ষা ও গবেষণার প্রসার, শিক্ষার পরিবেশের উন্নয়ন, বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক স্বাধীনতা ও স্বায়ত্তশাসন এবং শিক্ষক সমাজের ন্যায্য মর্যাদা ও অধিকার নিশ্চিত করার বিষয়গুলো রাষ্ট্রীয় পর্যায়ে যথাযথ গুরুত্ব পাবে। এছাড়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জাতীয় সংহতি সমুন্নত রাখার পাশাপাশি রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালনে নবনির্বাচিত রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ও গঠনমূলক ভূমিকা পালন করবেন—এটাই দেশবাসীর প্রত্যাশা।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়। একই সঙ্গে তার বলিষ্ঠ ও প্রজ্ঞাবান নেতৃত্বে দেশে শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধি আরো বেগবান হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

জামায়াত, এনসিপি ও গণঅধিকার নেতাদের তীব্র রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

অতীতের রাজপথের আন্দোলন পেছনে ফেলে বর্তমানে পৃথক অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)…

1 minute ago

আরিফিন শুভর সঙ্গে ছবি পোস্ট করে বিয়ের রহস্য উসকে দিলেন চমক

সোশ্যাল মিডিয়ায় চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে বিয়ের ইঙ্গিত দিয়েছেন ছোট পর্দার…

5 minutes ago

ইরানের পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বম্বস’ হামলার ছক

ইরানের পারমাণবিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে নিজেদের সবচেয়ে বড় অ-পারমাণবিক বোমা ফেলার সামরিক পরিকল্পনা…

9 minutes ago

মানুষের প্রকৃত পরিচয়: লালন সাঁইয়ের দর্শনে এক গভীর অনুসন্ধান

লালন সাঁইয়ের দর্শনে মানুষের পরিচয় কোনো জাত, ধর্ম বা বংশের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। মানুষের প্রকৃত…

23 minutes ago

মুসলিমবিরোধী স্লোগান দেওয়ায় স্পেনকে অর্থদণ্ড ও গ্যালারি নিষেধাজ্ঞা দিল ফিফা

মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে সমর্থকদের বৈষম্যমূলক ও মুসলিমবিরোধী স্লোগানের দায়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে ২০ হাজার…

30 minutes ago

সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন) সাধারণ সম্পাদক…

43 minutes ago

This website uses cookies.