Header Premium (728×90)

Categories: রাজনীতি

প্রেসিডেন্ট হওয়ার কথা কখনো ভাবিনি: মির্জা ফখরুল

বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে, প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি তার কল্পনার বাইরে ছিল। তিনি বলেন, এটি তার রাজনৈতিক দল এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে সম্ভব হয়েছে। মঙ্গলবার রাজধানীর হেয়ার রোডে নিজের সরকারি বাসভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকা’র নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, দায়িত্বে থাকা অবস্থায় তিনি জনগণের পাশে থেকে সেবা করে যাওয়ার মানসিকতা পোষণ করেন। তিনি আশ্বাস দিয়ে বলেন, কাজের চাপ বা ব্যস্ততা যাই থাকুক না কেন, সবসময় তিনি জনগণের কল্যাণে এবং নিজ এলাকার উন্নয়নে পাশে থাকবেন।

সাক্ষাতের সময় ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকা’র নেতারা মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে অভিনন্দন জানান। এসময় সংগঠনের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের মানিক মুনতাসির, সাধারণ সম্পাদক ও সমকালের দেলোয়ার হোসেন, বাসসের প্রধান বার্তা সম্পাদক মানিকুল আজাদ, স্টার টিভির সহ-সভাপতি মাহবুব আলম রাজ, কালবেলার যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বাসসের অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, ৭১ টেলিভিশনের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, জিটিভির প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন, নিউজ টোয়েন্টি ফোর’র নারী বিষয়ক সম্পাদক মোছা. শিউলী বেগম নাহিদ উপস্থিত ছিলেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে ৭১ টেলিভিশনের নূর তাজমিন নীর, স্টার টিভির ফরহাদ বিন নূর, কালের কণ্ঠের মো. নবাব শরীয়তুল্লাহ (সৌম্য সরকার), সাম্প্রতিক দেশকালের নাসরিন আখতার, যুগান্তরের ইমরান খান এবং চ্যানেল আইয়ের তাফহিমুল ইসলাম ও নিউজ এজেন্সি এবিপির বিশেষ প্রতিনিধি আবু সাঈদ উপস্থিত ছিলেন। এছাড়াও সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মশিউর রহমান, প্রথম আলোর তুহিন সাইফুল্লাহ ও বাসসের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাহাবুর আলম সোহাগ সভায় অংশগ্রহণ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

বেঙ্গালুরুতে সিজেপির বিক্ষোভে উপস্থিত ধ্রুব রাঠী ও প্রকাশ রাজ

ভারতের বেঙ্গালুরুতে সিজেপি আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন ধ্রুব রাঠী ও প্রকাশ রাজ। এসআইআর…

10 minutes ago

সাংবাদিকদের নিয়ে ছাত্রদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষুব্ধ সংবাদকর্মীরা

নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম ফেসবুক স্ট্যাটাসে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায়…

19 minutes ago

১৮ কোটি মানুষের নিরাপদ পানির জন্য ২.১ বিলিয়ন ডলারের প্রকল্প: স্থানীয় সরকারমন্ত্রী

দেশের ১৮ কোটি মানুষের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে সমন্বিতভাবে…

28 minutes ago

উপকূলের পানিতে লবণাক্ততার সঙ্গে আর্সেনিক, জীবাণু ও সিসার মারাত্মক ঝুঁকি

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে তীব্র লবণাক্ততার পাশাপাশি সুপেয় পানির উৎসগুলোতে আর্সেনিক, ই কোলাই জীবাণু ও…

30 minutes ago

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে ইনভেস্ট বাংলাদেশের সামনে অবস্থান

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদে আগারগাঁওয়ে ইনভেস্ট…

39 minutes ago

গুণগত শিক্ষার বদলে পাসের রাজনীতি হয়েছে: রিজভী

বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে শিক্ষা ব্যবস্থাকে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব…

47 minutes ago

This website uses cookies.