বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব ও অবিস্মরণীয় নাম বেগম খালেদা জিয়া। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। একনায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রশ্নে তিনি ‘আপসহীন’ নেত্রীর উপাধি অর্জন করেন। আজ ১৫ আগস্ট বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন। স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি তাঁর হাত ধরেই সুদৃঢ় সাংগঠনিক কাঠামো ও জনপ্রিয়তার শেকড়ে পৌঁছে। ইতিহাসের নানা বাঁকে রাষ্ট্রীয় নিপীড়ন ও সংকটের মুখে বেগম খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্বে দলটি বারবার ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়িয়েছে এবং বাংলাদেশের রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিকতা প্রমাণ করেছে।
বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ইস্কান্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী, যিনি ১৯১৯ সালে জলপাইগুড়িতে গিয়ে মাধ্যমিক শিক্ষা শেষ করে চা বাগানে চাকরি নেন এবং পরে চায়ের ব্যবসা শুরু করেন। ১৯৩৭ সালের ১৯ মার্চ তিনি পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ীর বাসিন্দা তৈয়বাকে বিয়ে করেন। ১৯৪৭ সালে দেশভাগের পর ইস্কান্দার মজুমদার দিনাজপুরে চলে আসেন এবং মুদিপাড়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বেগম খালেদা জিয়ার শৈশব ও শিক্ষা জীবন কাটে দিনাজপুরে। পাঁচ বছর বয়সে তিনি দিনাজপুরের সেন্ট জোসেফ কনভেন্টে ভর্তি হন। পরবর্তীতে দিনাজপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬০ সালে ম্যাট্রিকুলেশন এবং ১৯৬৩ সালে সুরেন্দ্রনাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। ১৯৬০ সালের ৫ আগস্ট দিনাজপুরের পিত্রালয়ে সেনাবাহিনীর তরুণ ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়।
১৯৮১ সালের ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার সময় বেগম খালেদা জিয়া একজন সাধারণ গৃহবধূ ছিলেন। রাজনীতিতে আসার কোনো পূর্বপরিকল্পনা তাঁর ছিল না। তবে দলের অভ্যন্তরীণ কোন্দল ও অনেক নেতার এরশাদের মন্ত্রিসভায় যোগদানের ফলে বিএনপি যখন দিশেহারা, তখন দলের নেতাদের অনুরোধে তিনি ১৯৮২ সালে সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগ দেন। ১৯৮৩ সালে তিনি ভাইস-চেয়ারম্যান এবং ১৯৮৪ সালের আগস্টে চেয়ারপার্সন নির্বাচিত হন। দলে দায়িত্ব নিয়েই তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু করেন এবং ১৯৮৩ সালে গঠিত সাত দলীয় জোটের নেতৃত্ব দেন। ১৯৮৬ সালের বিতর্কিত নির্বাচনে অংশ না নেওয়ার কঠোর সিদ্ধান্ত এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনের কারণে ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তাঁকে কয়েকবার কারাবরণ করতে হয়। তাঁর দূরদর্শী নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্রদল ৩২১টির মধ্যে ২৭০টি ছাত্র সংসদে জয়লাভ করে, যা গণআন্দোলনকে বেগবান করে। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর গণঅভ্যুত্থানের মুখে এরশাদের পতনে তাঁর নেতৃত্ব ছিল অবিস্মরণীয়।
১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতে বিজয়ী হন বেগম খালেদা জিয়া। ওই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে ১৯ মার্চ তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তাঁর সরকার দেশে সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠা করে এবং একাদশ সংশোধনী বিলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে স্বপদে ফিরে যাওয়ার ব্যবস্থা করে। ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর ফখরুদ্দিন আহমদের নেতৃত্বাধীন সরকার বিএনপিকে ভাঙার চেষ্টা চালায়। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তাঁকে ঢাকা সেনানিবাসের বাসা থেকে গ্রেফতার করা হয় এবং ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর মুক্তি দেওয়া হয়। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তাঁকে কারাদণ্ড দেওয়া হয় এবং পরে জিয়া চ্যারিট্যাবল ট্রাস্ট মামলায়ও দণ্ডিত হন। কারাবন্দী অবস্থায় তিনি কিডনি, লিভার ও ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত হন। ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তি পান। সবশেষে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি শর্তসাপেক্ষ অবস্থা থেকে পুরোপুরি মুক্তি লাভ করেন।
গত বছরের ৩০ ডিসেম্বর ৮০ বছর বয়সে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তাঁর জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেন, যা মুসলিম বিশ্বের স্মরণকালের অন্যতম বৃহৎ জানাজায় পরিণত হয়। তাঁর মৃত্যুর পর জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান দলের হাল ধরেন। তারেক রহমানের নেতৃত্বে ২০ বছর পর বিএনপি আবারও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান নিয়ে তারেক রহমান বর্তমানে দেশ বিনির্মাণে নেতৃত্ব দিচ্ছেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর আগামীকাল ১৫ আগস্ট তাঁর অনুপস্থিতিতে প্রথম জন্মদিনে দেশবাসী ও বিএনপি নেতাকর্মীরা তাঁকে শোক, শ্রদ্ধা ও দোয়ার মাধ্যমে স্মরণ করবেন।
সারা দেশে নতুন করে বাড়তি অবকাঠামো নির্মাণ না করে বিদ্যমান ক্রীড়া স্থাপনাগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ…
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কটাক্ষের পর ভারত-ইতালি সম্পর্ককে ‘গভীর ও…
হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান। দেশটির…
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২৮ রানের লিড নিয়ে শেষ হয়েছে বাংলাদেশের প্রথম ইনিংস। মেহেদী হাসান…
দেশের সাতটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ…
বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের আপসহীনতা, দেশপ্রেম এবং লড়াকু মানসিকতা তরুণদের কাছে কীভাবে একটি অনুপ্রেরণার…
This website uses cookies.