রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়েছে। দলের উচ্চপর্যায়ের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই এই মনোনয়ন চূড়ান্ত করেছেন বলে জানা গেছে। প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় মনোনয়নের সম্মতিসূচক স্বাক্ষর বা লিখিত সম্মতি বিবৃতিতে গত শনিবার মির্জা ফখরুল স্বাক্ষর করেছেন বলেও সূত্রগুলো জানিয়েছে।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্বাচনের দায়িত্ব দলের স্থায়ী কমিটি চেয়ারম্যানের ওপর ন্যস্ত করেছে। তাই দল কোনো আগাম ঘোষণা দেবে না। ১৩ আগস্ট বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের দিনই প্রার্থীর পরিচয় আনুষ্ঠানিকভাবে জানা যাবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ওইদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ২০ আগস্ট বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে বিএনপি নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে, যা রাজনৈতিক মহলে কৌতূহল সৃষ্টি করেছে। তবে নির্বাচন কমিশনের তথ্যমতে, একই ব্যক্তির নামে একাধিক মনোনয়নপত্র জমা দেওয়া বৈধ এবং চূড়ান্তভাবে একটি বৈধ মনোনয়নপত্র থাকলেই তিনি প্রার্থী হিসেবে বিবেচিত হন।
রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে গতকাল জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে চিফ হুইপ নূরুল ইসলাম, বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় সংসদ অধিবেশন কক্ষের ব্যবহার ও সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণ নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে চিফ হুইপ নূরুল ইসলাম সংবাদ সম্মেলনে স্পষ্ট করেন যে, সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকায় কোনো সংসদ সদস্য নিজ দলের বাইরে প্রার্থীকে ভোট দিতে পারবেন না। দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিল হবে। তিনি আরও জানান, ২০ আগস্ট ভোট গ্রহণ, গণনা এবং ফলাফল সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হবে।
এদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য ইতিমধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করেছে। বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে জানান, তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হতে দিতে চান না বলেই প্রার্থী দিয়েছেন। তিনি সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন।
রাজশাহীর ডিঙ্গাডোবায় মুদিদোকানি বারিউল ইসলাম হত্যা মামলায় পান দোকানি হানিফ আলী ও তার ভাইকে ফাঁসানোর…
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার মধ্যকার দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত।…
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন…
ভোলার মনপুরা উপজেলায় ১০০ ইয়াবা উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট…
বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিনে আলিয়া ভাট শেয়ার করলেন তাদের একান্ত ভালোবাসার মুহূর্তের ছবি, যা…
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন…
This website uses cookies.