Header Premium (728×90)

Categories: সারাদেশ

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঢাকা থেকে খুলনাগামী ‘রূপসী বাংলা’ ট্রেনের নিচে পড়ে তারা প্রাণ হারান। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার মহেশপুর রেল স্টেশন সংলগ্ন বাদশা খানের বাড়ির পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মো. মেহেদী শেখ (২৫) এবং বাউখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০)।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাত ১০টার পর কোনো এক সময় ট্রেনটির নিচে কাটা পড়ে ওই দুই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার ভোরে স্থানীয় লোকজন রেললাইনের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ওসি আরও জানান, দুর্ঘটনার বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

র‍্যাব বিলুপ্ত করে আসছে এসআরবি, খসড়া আইনে যা থাকছে

র‍্যাব বিলুপ্ত করে 'স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন' (এসআরবি) নামে নতুন বাহিনী গঠনের খসড়া আইন প্রকাশ করেছে…

9 minutes ago

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি সম্পন্ন

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ডেথ রেফারেন্স ও জেল আপিল শুনানির…

18 minutes ago

বিয়ে করলেন সোহানা সাবা, জানালেন জীবনসঙ্গী ফয়সাল সামাদের পরিচয়

অভিনয়শিল্পী সোহানা সাবা জানিয়েছেন, দেড় বছরের বেশি সময় আগে পারিবারিক আয়োজনে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।…

35 minutes ago

৩৫ বছর পর আবারও ভোটের পথে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন

দীর্ঘ ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় যাচ্ছে বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয়…

40 minutes ago

গজারিয়ায় ব্যবসায়ীর বাড়িতে অস্ত্র ঠেকিয়ে ১৫ লাখ টাকা লুট

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভিটিকান্দি গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে ১৫ লাখ টাকার মালামাল লুট…

50 minutes ago

ডোমার পল্লী বিদ্যুৎ অফিসের নিরাপত্তা চেয়ে থানায় আবেদন

নীলফামারীর ডোমার জোনাল অফিসে দীর্ঘ লোডশেডিংকে কেন্দ্র করে সম্ভাব্য অস্থিরতা এড়াতে গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনা ও…

1 hour ago

This website uses cookies.