রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে বিএনপির এক নেতাসহ দুইজন আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে পল্লবী থানাধীন মিরপুর-১১ নম্বরের রোড-২, ব্লক-বি এলাকার একটি চায়ের দোকানের সামনে এই হামলার ঘটনা ঘটে।
আহত বিএনপি নেতার নাম মো. আলমগীর (৪৫)। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (লালবাগ–নবাবগঞ্জ রোড) ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জোসনা (৬৫) নামে এক পথচারী নারীও আহত হয়েছেন, যার পায়ে গুলি লেগেছে। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জোসনা মিরপুর ১১ নম্বরের ‘বি’ ব্লকের বাসিন্দা।
ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আলমগীর গণমাধ্যমকে জানান, তিনি মিরপুর ১১ নম্বর সেকশনের ‘বি’ ব্লকের একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এসময় একটি প্রাইভেট কার থেকে চারজন সন্ত্রাসী নেমে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পুনরায় গাড়িতে উঠে পালিয়ে যায়। আলমগীরের মাথা ও পিঠে তিনটি গুলি লেগেছে। তিনি আরও জানান, হামলাকারী দুজনকে তিনি চিনতে পেরেছেন। তারা হলেন- যুবলীগের রুবেল ও বাপ্পী। তবে কী কারণে তারা তার ওপর হামলা চালিয়েছেন, তা তিনি জানেন না।
আলমগীর জানান, তিনি সপরিবারে মিরপুর ১১ নম্বরের ‘বি’ ব্লকে থাকেন। এছাড়া পুরান ঢাকার সোয়ারীঘাটে ভাইয়ের সঙ্গে তার মাছের আড়তের ব্যবসা রয়েছে এবং তাদের বাড়ি নবাবগঞ্জ রোডে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার এসআই জনি বলেন, বিষয়টি তদন্তাধীন। পল্লবী থানার ওসি হাসান বাসির জানান, স্থানীয় সন্ত্রাসী রুবেল ওরফে ল্যাংড়া রুবেল আলমগীরকে লক্ষ্য করে গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনার কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিজের বাল্যবিয়ে ঠেকাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হয়ে সহায়তা চেয়েছেন…
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।…
গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…
এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
This website uses cookies.