রাজধানীর মিরপুরের পল্লবী থানার মিল্লাত ক্যাম্প এলাকায় দুর্বৃত্তের গুলিতে বিএনপির এক কর্মীসহ মোট দুজন আহত হয়েছেন। আহতদের মধ্যে মো. আলমগীর হোসেনের (৪৫) অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় আলমগীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর চাচা মোহাম্মদ আশিক জানান, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর-১১ মিল্লাত ক্যাম্পে একটি চায়ের দোকানে চা পান করছিলেন আলমগীর। এ সময় স্থানীয় যুবলীগের রুবেল ও বাপ্পাসহ চারজন একটি প্রাইভেটকারে এসে কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। স্বজনরা খবর পেয়ে তাকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আলমগীরের মাথার ডান পাশে, পেটের ডান পাশে ও ডান পাছায় গুলি লেগেছে। পেশায় মাছ ব্যবসায়ী আলমগীর ঢাকার নবাবগঞ্জ থানার একজন বিএনপি কর্মী এবং বর্তমানে মিরপুর-১১ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার বাবার নাম আব্দুর রাজ্জাক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানিয়েছেন, মিরপুর এলাকা থেকে এক বিএনপি কর্মী ও এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। আহত ওই নারী অন্য একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে তথ্য পাওয়া গেছে। এই ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশকে ইতিমধ্যে অবহিত করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সরকার তা সমন্বয় করতে বাধ্য হয়েছে। পরিস্থিতি…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষার্থীদের…
আন্দালুসের বিশিষ্ট সুফি সাধক আবু ইয়াকুব ইউসুফ ইবন ইয়াখলাফ আল-কুমির জীবন ও আধ্যাত্মিক সাধনার অনন্য…
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।…
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের জন্য ৬৬ হাজার ৯১৫ জন তথ্য সংগ্রহকারী ও…
বৃহস্পতিবার জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে অবস্থানকালে…
This website uses cookies.