Header Premium (728×90)

Categories: রাজনীতি

বিরোধিতা করলে ইতিহাস থেকে নাই করে দেওয়া হবে: মাহফুজ আলম

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম মন্তব্য করেছেন যে, কোনো নির্দিষ্ট আদর্শিক দলের বিরোধিতা করলে ব্যক্তিকে ইতিহাস থেকে মুছে ফেলা হয়। বুধবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই পর্যবেক্ষণ তুলে ধরেন।

মাহফুজ আলম তার পোস্টে লেখেন, 'মুক্তির দিনে এসে এসব বেমানান, তবু জানিয়ে যাই—ইতিহাস এক মাছের পুকুর কিংবা বাজার।' তিনি বলেন, ইতিহাসের 'মাৎস্যন্যায়' একটি বাস্তব বিষয়, যেখানে বড় মাছ মেজো বা ছোট মাছকে গিলে ফেলে এবং মেজো বা ছোট মাছ আবার বড় হয়ে অন্যদের গ্রাস করে। গত দুই বছরে এমন ঘটনা ঘটেছে এবং ভবিষ্যতে আবারও ঘটবে বলে তিনি উল্লেখ করেন।

পোস্টে তিনি আরও বলেন, যদি কেউ কোনো আদর্শিক গ্রুপের বিরোধিতা করে, তবে তাকে ইতিহাস থেকে এমনভাবে নাই করে দেওয়া হয় যেন তার কোনো অস্তিত্বই ছিল না। আর যদি কেউ ওই গ্রুপের সঙ্গে তাল মিলিয়ে চলে, তবে সহজেই দলের প্রধান ব্যক্তিত্বদের একজন হয়ে ওঠা সম্ভব।

মাহফুজ আলম বলেন, আপনি যদি কোনো দল গঠনের প্রতিষ্ঠাতাদের কিংবা নীতিনির্ধারকদের একজনও হন, তবুও ওই দলে যোগ না দিলে তারা আপনার নামই নেবে না। দলের কোনো ইভেন্টের ইতিহাসেও আপনার নাম রাখা হবে না, কিংবা রাখলেও তা কেবল দায় চাপানোর জন্য ব্যবহার করা হবে, যদিও আপনি ওই ইভেন্টের নীতিনির্ধারণে অন্যতম একজন ছিলেন।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, যার হাতে ক্ষমতা থাকে, সেই ইতিহাস লেখে। দলের বা আদর্শিক গোত্রের ক্ষমতারোহণের জন্য ইতিহাসের ওপর কর্তৃত্ব প্রয়োজন। তাই ক্ষমতারোহণের পর তারা কার ইতিহাস লিখবে আর কাদের বাদ দেবে, তা বলাই বাহুল্য বলে তিনি মন্তব্য করেন।

বুধবার (৫ আগস্ট) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

ছাত্রশিবির সভাপতির বক্তব্য শিক্ষাঙ্গনে উসকানি: ছাত্রদল সম্পাদক

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের সাম্প্রতিক বক্তব্যকে শিক্ষাঙ্গনে সহিংসতার প্রকাশ্য উসকানি বলে মন্তব্য…

15 minutes ago

ভয় দেখিয়ে ক্ষমতায় থাকা যায় না: জামায়াতে ইসলামী

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে বরিশাল মহানগর জামায়াতের আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেছেন, ভয়…

16 minutes ago

‘৩৬ জুলাই’কে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ উল্লেখ করে শুভেচ্ছা জানালেন

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ৫ আগস্টকে ‘৩৬ জুলাই’ এবং ‘দ্বিতীয়…

30 minutes ago

হাসিনার ১৬ বছরে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ হত্যার শিকার: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, হাসিনার ১৬ বছরের শাসনামলে ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে…

31 minutes ago

ভোলার বোরহানউদ্দিনে স্কুলছাত্রী ধর্ষণ: ৩ আসামি গ্রেপ্তার

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার…

44 minutes ago

উদ্বোধন হলো জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রীর সাবেক বাসভবন গণভবনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি…

1 hour ago

This website uses cookies.