Header Premium (728×90)

Categories: রাজনীতি

ছাত্রশিবির সভাপতির বক্তব্য শিক্ষাঙ্গনে উসকানি: ছাত্রদল সম্পাদক

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের সাম্প্রতিক এক মন্তব্যকে শিক্ষাঙ্গনে সহিংসতার প্রকাশ্য উসকানি হিসেবে অভিহিত করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। বুধবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন এবং একই সঙ্গে শিবির সভাপতিকে পাল্টা চ্যালেঞ্জ জানান।

নাছির উদ্দীন নাছির তার পোস্টে উল্লেখ করেন, ‘আমরা প্রতিরোধ করলে ছাত্রদল ১০ মিনিটও ক্যাম্পাসে থাকতে পারবে না’—শিবির সভাপতির এমন বক্তব্য শিক্ষাঙ্গনের পরিবেশের জন্য উসকানিমূলক। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী শাসনামলে যারা আন্ডারগ্রাউন্ডে থেকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ছাত্রলীগের ছত্রছায়ায় ছিল, তাদের শক্তির আস্ফালন হাস্যকর। তিনি দাবি করেন, এখনো তাদের একটি অংশকে আন্ডারগ্রাউন্ডে রেখে অন্য অংশকে সংঘাত সৃষ্টির কাজে ব্যবহার করা হচ্ছে, যা শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করার পুরনো কৌশলেরই পুনরাবৃত্তি।

ছাত্রদলের সাধারণ সম্পাদক আরও বলেন, ঢাকা থেকে উসকানি দিয়ে রাজশাহী, রংপুর ও চট্টগ্রামের ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী মহড়া ও ত্রাসের রাজত্ব কায়েম করে বিকৃত উল্লাস করা হয়েছে। তবে এখন শিক্ষার্থীরা তাদের প্রতিরোধ করতে শুরু করেছে এবং ছাড় দিচ্ছে না। তিনি আরও বলেন, ‘১০ মিনিট নয়, ১০ বছরও নয়, আপনার মতো আরও ১০-২০ জন সভাপতির মেয়াদ পূর্ণ করেও কিছুই করতে পারবেন না।’

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সংঘাত নয়, বরং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী বলে পোস্টে উল্লেখ করা হয়। নাছির উদ্দীন নাছির হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, হুমকি কিংবা উসকানির মাধ্যমে আধিপত্য প্রতিষ্ঠার যেকোনো অপচেষ্টা শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…

11 minutes ago

বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…

20 minutes ago

শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন

রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…

50 minutes ago

সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা

সৌদি আরবের মক্কা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা…

56 minutes ago

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত

রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা জান্নাতুন নিহত হয়েছেন। এ সময় বাবাকে কুপিয়ে জখম…

1 hour ago

সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সিভিল…

1 hour ago

This website uses cookies.