৫ই আগস্ট আজ, ২০২৪ সালের ঐতিহাসিক ‘৩৬শে জুলাই’। ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটার আজ দ্বিতীয় বার্ষিকী। সেদিন ক্ষমতাচ্যুত হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছিলেন। দেশের রাজনৈতিক ইতিহাসের এই গুরুত্বপূর্ণ বাঁক বদলের দিনটি এবারই প্রথম কোনো রাজনৈতিক সরকারের অধীনে জাতীয় দিবস হিসেবে সরকারি ছুটিতে পালিত হচ্ছে। "জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’।
অভ্যুত্থানের দুই বছর পর দেশের রাজনৈতিক দৃশ্যপটে ব্যাপক পরিবর্তন এসেছে। গত ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করে নির্বাচনে বিপুল ভোটে জয়ী বিএনপির নেতৃত্বাধীন জোট। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার ব্যয় সাশ্রয়ী ও গণমুখী বিভিন্ন পদক্ষেপ নিয়ে প্রশংসা কুড়ালেও গ্যাস-বিদ্যুৎ সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক মন্দা ও নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামের কারণে চ্যালেঞ্জের মুখে রয়েছে। এদিকে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের টানাপড়েনও দৃশ্যমান হচ্ছে।
বিগত দুই বছরে দেশের রাজনৈতিক ধারায় বড় ধরনের ওলটপালট ঘটেছে। আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের হাত ধরে গড়ে উঠেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যারা প্রথম বছরেই সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে। অন্যদিকে, ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ বর্তমানে পুরোপুরি মাঠছাড়া। দলটির কার্যক্রম সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং গণহত্যার দায়ে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ভারতে অবস্থান করছেন দলীয় সভাপতি শেখ হাসিনাসহ শীর্ষ নেতারা। সংসদে প্রথমবারের মতো প্রধান বিরোধী দলের আসনে বসেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট। ত্রয়োদশ জাতীয় সংসদ ইতিমধ্যে দুটি অধিবেশন পার করেছে।
দিবসটি উপলক্ষে আজ রাজধানীসহ দেশজুড়ে সরকারি ও বেসরকারি নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বেলা ১২টায় শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদদের পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এবং সভাপতিত্ব করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। এর আগে বুধবার সকাল ৬টা ১ মিনিটে শাহবাগের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দিবসটির অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে আজ সকালে তৎকালীন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নবস্থাপিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া দেশব্যাপী সব জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন, পৌরসভা এবং বিদেশি মিশনগুলোতে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, জাতীয় জাদুঘর, সামরিক জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরসহ বিভিন্ন বিনোদন কেন্দ্র আজ শিশুদের জন্য দিনব্যাপী উন্মুক্ত থাকবে। হাসপাতাল, কারাগার ও বৃদ্ধাশ্রমগুলোতে পরিবেশন করা হবে বিশেষ প্রীতিভোজ। বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলও শহীদদের কবর জিয়ারত ও আলোচনা সভার মতো বিস্তারিত কর্মসূচি পালন করছে।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার কিনতে গিয়ে মামলার আসামি হয়ে ৮ দিন কারাবাস করতে হয়েছে আল আমিন…
চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে…
হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে ও বড় পরিসরে নির্মিত…
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও প্রকল্পে কর্মরত বিতর্কিত কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের (পিডি) অতীত…
এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়ে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জাপানের টোকাই সিটিজেন…
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রীজ এলাকায় বাসের ধাক্কায় আকরাম বিশ্বাস নামে এক পথচারী…
This website uses cookies.