Header Premium (728×90)

Categories: রাজনীতি

এক দফা ঘোষণার আগে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ হয়: আব্দুল কাদের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের দাবি করেছেন যে, আন্দোলনের ঐতিহাসিক এক দফা ঘোষণার আগে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের মাধ্যমে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যোগাযোগ হয়েছিল। সোমবার নিজের ফেসবুক পেজে ‘ঐতিহাসিক এক দফার নেপথ্যের ইতিহাস’ শিরোনামে একটি দীর্ঘ পোস্টে তিনি সেই সময়ের আন্দোলনের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন।

আব্দুল কাদের জানান, এক দফার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেছিলেন। এরই অংশ হিসেবে ছাত্রদলের রাকিব ও নাছির উদ্দীনের সঙ্গে তিনি যোগাযোগ করেন। তিনি দাবি করেন, নাছির উদ্দীনকে যখন এক দফার বিষয়টি জানানো হয়, তখন তিনি বলেছিলেন, “তাহলে এই ব্যাপারটা আমি চেয়ারম্যান স্যারের (তারেক রহমান) সঙ্গে আলাপ করে নিই।” পরবর্তীতে সেই রাতেই নাছির তাকে জানান, “এক দফা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা চেয়ারম্যান স্যারও জানিয়েছেন। তোমরা সিদ্ধান্ত নিতে পারো।”

পোস্টে আরও উল্লেখ করা হয় যে, এক দফা ঘোষণার বিষয়ে ছাত্রদল ও শিবিরের প্রতিনিধিরা নিজ নিজ দলের সঙ্গে আলোচনা করে ইতিবাচক সাড়া দিয়েছিলেন। এরপরই ঘোষণার খসড়া প্রস্তুত এবং তা নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া হয়।

আব্দুল কাদের দাবি করেন, আন্দোলনের মাঠের পরিস্থিতি, চলমান সহিংসতা এবং সম্ভাব্য প্রাণহানির ঝুঁকি বিবেচনা করে তিনি দ্রুত এক দফা ঘোষণার পক্ষে ছিলেন। যদিও সমন্বয়কদের মধ্যে এ নিয়ে আলোচনা ও মতপার্থক্য ছিল, কিন্তু তার লক্ষ্য ছিল দ্রুত সিদ্ধান্তে পৌঁছানো। তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক পক্ষ ও ব্যক্তির সঙ্গে আলোচনা হলেও কোনো নির্দিষ্ট পক্ষের চাপ বা নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আব্দুল কাদেরের এই ফেসবুক পোস্টের বিষয়ে এখন পর্যন্ত ছাত্রদল নেতা নাছির, তারেক রহমান বা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী

প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…

2 minutes ago

তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…

24 minutes ago

ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদে মিছিল করবে পিটিআই। এই কর্মসূচিকে…

34 minutes ago

৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিশেষ বিসিএসের…

35 minutes ago

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের

শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে নভেম্বর-ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি)…

42 minutes ago

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি

আফগানিস্তানের কান্দাহার, পাকতিয়া ও খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায়…

46 minutes ago

This website uses cookies.