বলিউড সুপারস্টার সালমান খানের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি জানতে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। সম্প্রতি ‘অ্যামাজন প্রাইম ভিডিও’র জনপ্রিয় শো ‘অ্যালাইন্স’-এর একটি নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই ভাইজান ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। এই শোয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন সালমান খান। মূলত প্রতিযোগীদের উজ্জীবিত করতে এবং নিজের ভাই সোহেল খানকে অনুপ্রাণিত করতেই তিনি এই আয়োজনে অংশ নিচ্ছেন। তবে শোয়ের প্রোমোতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, সালমান নিজেই তার ব্যক্তিগত জীবনের কিছু গোপন ও চাঞ্চল্যকর তথ্য ফাঁস করবেন।
প্রোমো অনুযায়ী, সালমান খান তার জেলজীবনের সেই অন্ধকারাচ্ছন্ন দিনগুলোর ভয়াবহ স্মৃতিচারণ করবেন। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় যখন তিনি কারাবন্দি হয়েছিলেন, সেই সময়ের কঠিন অভিজ্ঞতার কথা তুলে ধরবেন তিনি। সালমান খান জানান, অনেক বছর আগে যখন তিনি জেলে ছিলেন, তখন তাদের সামনে লোহার শিক ছিল। তিনি বর্ণনা করেন, খুব ছোট একটি জায়গায় প্রায় ৫০ থেকে ৭০ জন বন্দিকে রাখা হয়েছিল। এতগুলো মানুষের ব্যবহারের জন্য সেখানে ছিল মাত্র একটি টয়লেট। এছাড়া জেলখানার অস্বাস্থ্যকর পরিবেশের কথা উল্লেখ করে সালমান জানান, সেখানে পিপড়া, তেলাপোকা আর টিকটিকির ব্যাপক উপদ্রব ছিল।
সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…
ইসলাম ধর্মে মানুষের পারস্পরিক সম্পর্ক, দয়া, ক্ষমা এবং একে অপরের প্রতি দায়িত্বশীল হওয়ার গুরুত্ব অপরিসীম।…
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে…
প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…
This website uses cookies.