Header Premium (728×90)

Categories: রাজনীতি

মোদি সরকারকে হটানোর ডাক দিলেন রাহুল গান্ধী

ভারতের সরকারি বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগে চলমান শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সরব হয়েছেন দেশটির প্রধান বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। শনিবার (২৫ জুলাই) নয়াদিল্লির ১০ জনপথে নিজের বাসভবনে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের পর রাহুল গান্ধী বর্তমান মোদি সরকারকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে রাহুল গান্ধী দেশজুড়ে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ভারতের শিক্ষাব্যবস্থাকে নতুন করে গড়ে তোলার পথে একটি বড় পদক্ষেপ। তিনি আন্দোলনরত তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের গণতন্ত্র, সংবিধান এবং নিজেদের ভবিষ্যৎ রক্ষায় রাজপথে দৃঢ় অবস্থান নেওয়ার জন্য সাধুবাদ জানান। তিনি বলেন, তোমাদের নিয়ে আমরা গর্বিত।

তবে রাহুল গান্ধী সাফ জানিয়ে দিয়েছেন যে, শিক্ষার্থীদের আন্দোলনের সব দাবি এখনও পূরণ হয়নি। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে অবশ্যই শিক্ষার্থীদের এবং ভারতের ভবিষ্যতের প্রতি সম্মান দেখিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। একইসঙ্গে শিক্ষার্থীদের ওপর সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

রাহুল গান্ধী আরও মন্তব্য করেন যে, বর্তমান সরকারের দমন-পীড়নের শিকার কৃষক, শ্রমিক, দরিদ্র এবং সমাজের অন্যান্য অংশকেও সাংবিধানিক পথে নিজেদের মর্যাদা রক্ষায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে হবে। তার মতে, এটাই হলো প্রকৃত সাহসের পরিচয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

মিরপুরে যুবদল কর্মী হত্যায় ঝিনাইদহ থেকে ভাড়াটে খুনি

রাজধানীর মিরপুরে যুবদল কর্মী ইউসুফ আলী পারভেজকে গুলি করে হত্যার ঘটনায় ঝিনাইদহ থেকে আসা ভাড়াটে…

2 hours ago

ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ঘরবাড়ি ছাড়লেন আড়াই লাখ মানুষ

ফ্রান্স ও স্পেনে কয়েক দিন ধরে চলা দাবানলের কারণে এখন পর্যন্ত আড়াই লাখের বেশি মানুষ…

2 hours ago

মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রত্যাশা

মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে দেশটিতে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এই…

2 hours ago

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে ধোঁয়া, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে দুটি…

2 hours ago

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুন, সরানো হলো দুটি উড়োজাহাজ

শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুনের ঘটনা ঘটে। এ সময় সতর্কতামূলক ব্যবস্থা…

2 hours ago

রাষ্ট্রপতি প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত দলের বৈঠকেই: মির্জা ফখরুল

দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন এবং তিনি দলের ভেতর থেকে নাকি বাইরের কেউ হবেন, তা…

2 hours ago

This website uses cookies.