Header Premium (728×90)

ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ঘরবাড়ি ছাড়লেন আড়াই লাখ মানুষ

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা হিমশিম খাচ্ছেন। প্রবল বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং বোরদো শহরের দিকে অগ্রসর হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। শনিবার রাতে বোরদোর পশ্চিমে সাতটি শহরের বাসিন্দাদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ফ্রান্সের জিরোন্দ ও লঁদ অঞ্চলে প্রায় দুই লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি সরকার সেনাবাহিনী মোতায়েন করেছে, যারা ঝোপঝাড় পরিষ্কার ও ফায়ারব্রেক তৈরির মাধ্যমে আগুনের বিস্তার রোধে কাজ করছেন। শনিবার সকাল পর্যন্ত দাবানল বোরদো থেকে ৪০ থেকে ৫০ কিলোমিটার দূরে থাকলেও বাতাসের কারণে শহরের দিকে ধোঁয়া ছড়িয়ে পড়ছে এবং বাসিন্দারা তীব্র পোড়া গন্ধ অনুভব করছেন।

অন্যদিকে স্পেনেও দাবানল পরিস্থিতি উদ্বেগজনক এবং সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ স্বীকার করেছেন যে, সামনের সময়টি বেশ কঠিন হতে যাচ্ছে। মাদ্রিদের বাইরে আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ায় দমকলকর্মীরা কিছুটা স্বস্তি পেলেও, ভ্যালেন্সিয়া অঞ্চলে দাবানলে সত্তরের কোঠায় থাকা এক বৃদ্ধ নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই ব্যক্তির লাশ তার গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।

দাবানলের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে স্পেন্সার র‍্যান্ডাল নামে এক পর্যটক বলেন, পরিস্থিতি অত্যন্ত আতঙ্কজনক। বোরদোর কাছাকাছি এলাকা থেকে পরিবারসহ পালিয়ে আসা এই পর্যটক জানান, প্রায় ১০০ মাইল দূরে চলে আসার পরও তারা দাবানলের ধোঁয়ার গন্ধ পাচ্ছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

মিরপুরে যুবদল কর্মী হত্যায় ঝিনাইদহ থেকে ভাড়াটে খুনি

রাজধানীর মিরপুরে যুবদল কর্মী ইউসুফ আলী পারভেজকে গুলি করে হত্যার ঘটনায় ঝিনাইদহ থেকে আসা ভাড়াটে…

2 hours ago

মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রত্যাশা

মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে দেশটিতে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এই…

2 hours ago

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে ধোঁয়া, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে দুটি…

3 hours ago

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুন, সরানো হলো দুটি উড়োজাহাজ

শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুনের ঘটনা ঘটে। এ সময় সতর্কতামূলক ব্যবস্থা…

3 hours ago

রাষ্ট্রপতি প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত দলের বৈঠকেই: মির্জা ফখরুল

দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন এবং তিনি দলের ভেতর থেকে নাকি বাইরের কেউ হবেন, তা…

3 hours ago

মোদি সরকারকে সরানোর ডাক দিলেন রাহুল গান্ধী

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন রাহুল গান্ধী। তিনি…

3 hours ago

This website uses cookies.