জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আজ শুক্রবার বিকেল পাঁচটায় একটি সংবাদ সম্মেলন ডেকেছেন। জাতীয় সংসদের শপথ কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে চলমান আলোচনার প্রেক্ষাপটে স্পিকার এই সংবাদ সম্মেলনে কথা বলতে পারেন।
এর আগে, আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে থাইল্যান্ডের ব্যাংকক থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন স্পিকার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তাঁর কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। তিনি বলেন, "রাষ্ট্রপতি কী করবেন না করবেন, সেটি আমি জানি না। তিনি দেশের প্রথম ব্যক্তি।"
স্পিকার আরও উল্লেখ করেন, তিনি দেশের বাইরে থাকায় কে পদত্যাগ করছেন বা করছেন না, সে বিষয়ে অবগত ছিলেন না। তবে সাংবিধানিক নিয়মের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে তা স্পিকারের কাছেই করতে হবে। এরপর পরবর্তী ৯০ দিন বা তিন মাসের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে, যা সংসদীয় রীতি।
রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকারের দায়িত্ব নেওয়ার বিষয়ে জানতে চাইলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের সংবিধানে স্পষ্ট লেখা আছে—রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
গত ১৯ জুলাই স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যাংককে গিয়েছিলেন স্পিকার। নির্ধারিত সময়ের দুই দিন আগেই সফর সংক্ষিপ্ত করে আজ দেশে ফিরলেন তিনি। আগেভাগে দেশে ফেরার কারণ হিসেবে তিনি ব্যক্তিগত কাজ এবং গতকালই মেডিকেল চেকআপ শেষ হওয়ার কথা জানান। তবে তাঁর এই আকস্মিক প্রত্যাবর্তন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনকে আরও জোরালো করেছে, যিনি আজ বা আগামীকালের মধ্যে পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন দায়িত্বশীল সূত্র ইঙ্গিত দিয়েছে।
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে আল-কায়েদাসংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী জামা’আত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিনের (জেএনআইএম) বিরুদ্ধে সামরিক অভিযান…
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগকে ফ্যাসিবাদের শেষ ছায়া দূর হওয়া বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির…
জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছে খেলাফত…
ফিলিপাইনের ম্যানিলায় টিএসি-এর ৫০তম বার্ষিকী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আঞ্চলিক নিরাপত্তা ও সংকট মোকাবিলায়…
মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-এর প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন…
রাষ্ট্রপতির পদ থেকে বিদায়ের ঘোষণা দেওয়ার পর মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য নতুন ঠিকানা হিসেবে রাজধানীর গুলশানের…
This website uses cookies.