প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি নিয়ে চলমান আলোচনার প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি গুজবে বিশ্বাস করেন না। শুক্রবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেঙ্গল ডেল্টা কনফারেন্সে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, পত্র-পত্রিকা পড়ে রাজনীতির বিষয়ে মন্তব্য করা যায় না। রাষ্ট্রপতির মতো একটি গুরুত্বপূর্ণ পদের বিষয়ে গুজবকে ভিত্তি করে কোনো কথা বলা ঠিক নয়। তিনি আরও বলেন, এই বিষয়ে এখনই কিছু বলার সময় আসেনি, তবে সঠিক সময় এলে সবাই তা জানতে পারবেন।
উল্লেখ্য যে, বর্তমানে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই তাকে অপসারণের দাবি জোরালো হয়। এর আগে বিভিন্ন রাজনৈতিক দল তাকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বঙ্গভবন ঘেরাওসহ নানা কর্মসূচি পালন করেছে। রাষ্ট্রপতির পদত্যাগ হলে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য বঙ্গভবনের দুয়ার খুলে যাবে বলে ধারণা করা হচ্ছে।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক স্থান থেকে এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায়…
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…
নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…
বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…
This website uses cookies.