জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সময়ের প্রয়োজনে বিভিন্ন সময়ে দেশের সংবিধান সংশোধন হয়েছে এবং ভবিষ্যতেও তা হতে পারে। তবে তিনি স্পষ্ট করেছেন যে, যেকোনো সংশোধন হতে হবে দেশের স্বার্থ, গণতন্ত্রের বিকাশ এবং জনগণের প্রত্যাশার আলোকে। বুধবার বিকেলে রাজধানীর গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত জাতীয় পার্টির যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটির সভাপতিত্ব করেন জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার।
ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, সংবিধান একটি চলমান দলিল। বিশ্বের বিভিন্ন দেশে সময় ও জনগণের প্রয়োজনে সংবিধান সংশোধনের নজির রয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের জন্য প্রাদেশিক সরকার এবং বিচারব্যবস্থার বিকেন্দ্রীকরণ অত্যন্ত জরুরি। একই সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে পর্যালোচনার সময় এসেছে বলেও তিনি মন্তব্য করেন।
রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বাড়াতে হবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের আইন সংশোধনের যে সুপারিশ করেছে, তাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এটি অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে কমিশনের আন্তরিকতার প্রতিফলন।
সভাপতির বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি হলো সুশাসন, আইনের শাসন এবং জনগণের অধিকার নিশ্চিত করা। তিনি রাজনৈতিক সহনশীলতা ও সংলাপের সংস্কৃতির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি হামে ৮০০ শিশু মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তিনি বলেন, একটি সভ্য রাষ্ট্রে দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান আইনি ব্যবস্থা না নেওয়াটা দুঃখজনক। পরিশেষে তিনি সরকারের প্রতি আহ্বান জানান, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং জনগণের জানমাল রক্ষায় রাষ্ট্রকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বুধবার (২২ জুলাই) বিকালে রাজধানীর গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় পার্টির যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও…
যুক্তরাষ্ট্র ও সৌদি আরব একটি ঐতিহাসিক বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তিতে সই করেছে। এই চুক্তির ফলে…
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও কোষাধ্যক্ষকে যুক্তরাষ্ট্রে আটক করে জিজ্ঞাসাবাদ করার খবরটি ভিত্তিহীন বলে অস্বীকার…
রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা কমে আসায় টানা ১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর কাপ্তাই বাঁধের…
মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার কারণে বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের…
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের পটভূমিতে মার্কিন প্রতিনিধি পরিষদে ১.১৫ ট্রিলিয়ন ডলারের বিশাল সামরিক ব্যয়…
This website uses cookies.