মধ্যপ্রাচ্যে দ্রুত বাড়তে থাকা তীব্র উত্তেজনার পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর সম্প্রতি তাদের বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা নবায়ন করে এই নির্দেশনা জারি করেছে। সংস্থাটির সর্বশেষ বার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল এবং এটি যেকোনো সময় অপ্রত্যাশিতভাবে আরও মারাত্মক রূপ নিতে পারে।
পররাষ্ট্র দফতর আরও উল্লেখ করেছে যে, মধ্যপ্রাচ্যের বাইরেও বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন কূটনৈতিক কেন্দ্রগুলো হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে।
বিশেষ সতর্কবার্তায় মধ্যপ্রাচ্যে বর্তমানে অবস্থানরত মার্কিন নাগরিকদের ফ্লাইট বাতিল কিংবা ভ্রমণ বিঘ্নিত হওয়ার বিষয়ে সচেতন থাকতে বলা হয়েছে। পাশাপাশি, মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থানরত মার্কিন নাগরিকদের আপাতত এই অঞ্চল বা এর ওপর দিয়ে যাতায়াত এড়িয়ে চলতে অথবা তাদের ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।
২০২৭ সালের হজের জন্য আগামী ২৭ জুলাই থেকে প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে। সরকারি ও বেসরকারি…
ভারতে প্রশ্নফাঁস কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত…
হাফিজুর রহমান নোয়াখালী জেলা প্রতিনিধি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে চলমান ফোর লেন মহাসড়ক নির্মাণকাজের…
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও…
যুক্তরাষ্ট্র ও সৌদি আরব একটি ঐতিহাসিক বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তিতে সই করেছে। এই চুক্তির ফলে…
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও কোষাধ্যক্ষকে যুক্তরাষ্ট্রে আটক করে জিজ্ঞাসাবাদ করার খবরটি ভিত্তিহীন বলে অস্বীকার…
This website uses cookies.