ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। দলীয় সূত্রে জানা গেছে, লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাতভর অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পুলিশ বিক্ষোভস্থল থেকে তাকে সরিয়ে দেয়।
বিক্ষোভের সময় রাহুল গান্ধী রাস্তার ওপর বসে অবস্থান করছিলেন। এ সময় অন্তত ১০ জন পুলিশ সদস্য তাকে ঘিরে ফেলেন। সরে যেতে অস্বীকৃতি জানালে পুলিশ তাকে জোরপূর্বক একটি বাসে তুলে নিয়ে যায়। আটকের সময় রাহুল গান্ধীর নাকে রক্ত দেখা গেলেও, তিনি কীভাবে রক্তাক্ত হয়েছেন সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। আটকের পর বাসের ভেতর থেকে রাহুল সংবাদমাধ্যমকে বলেন, ভারতে এখন গণতন্ত্রের ওপর আঘাত চলছে।
একই অভিযানে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ বেশ কয়েকজন বিরোধী নেতাকেও আটক করা হয়েছে। এর আগে সোমবার ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) সংসদ অভিমুখে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল।
আটকের আগে রাহুল গান্ধী সমর্থকদের প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্নায় যোগ দেয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর হামলা মানে প্রতিটি ভারতীয় পরিবারের ওপর আঘাত। তিনি প্রধানমন্ত্রী মোদির সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রী মনে করেন তিনি কোনো জবাবদিহি ছাড়াই পার পেয়ে যাবেন, কিন্তু এবার তা হবে না। শিক্ষার্থীদের কণ্ঠস্বর উপেক্ষা না করার আহ্বান জানিয়ে রাহুল বলেন, যারা ভারতের শিক্ষার্থীদের ন্যায়বিচার পাওয়ার যোগ্য মনে করেন, তারা যেন এই বিক্ষোভে সামিল হন।
নেত্রকোনার দুর্গাপুরে পাহাড়ি ঢলে নেতাই নদীর পাড় ভেঙে বন্দউষান গ্রামসহ আশপাশের এলাকায় পানি ঢুকেছে। এতে…
রাজধানীর সবুজবাগ এলাকায় মো. পলাশ (৩৬) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার…
বাংলাদেশের অগ্রাধিকারমূলক বিভিন্ন কর্মসূচিতে কারিগরি ও আর্থিক সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে…
রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের উপরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. আবুল কাশেম নামের এক ব্যবসায়ী নিহত…
২০২৬ বিশ্বকাপ জয়ের পর মাদ্রিদে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্পেনের উইঙ্গার ইয়েরেমি পিনোকে নিয়ে কথা বলতে…
দাম্পত্য জীবনের রজতজয়ন্তী উদ্যাপন করলেন টনি ডায়েস ও প্রিয়া ডায়েস। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত এই বিশেষ…
This website uses cookies.