২০২৬ বিশ্বকাপ জয়ের পর স্পেন জাতীয় দল দেশে ফিরে বর্ণাঢ্য উৎসবে মেতে উঠেছে। বিশ্বচ্যাম্পিয়নদের এক নজর দেখতে মাদ্রিদের রাস্তায় নেমে এসেছিলেন প্রায় ২০ লাখ সমর্থক। নগরজুড়ে বিজয় মিছিল শেষে সিবেলেস স্কয়ারে আয়োজন করা হয় এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের। তবে এই আনন্দঘন পরিবেশেই উপস্থাপকের একটি মন্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে খেলোয়াড়দের মঞ্চে ডাকার সময় স্পেনের উইঙ্গার ইয়েরেমি পিনোকে পরিচয় করিয়ে দিতে গিয়ে উপস্থাপক ক্রিশ্চিয়ানো রোনালদোকে উদ্দেশ করে একটি কটাক্ষপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, 'ওকে অনেকে ক্রিশ্চিয়ানো রোনালদো বলে ডাকতো। কিন্তু এই মানুষটি বিশ্বকাপ জিতেছে। কনফারেন্স লিগজয়ী, আমাদের বিশ্বচ্যাম্পিয়ন-ইয়েরেমি পিনো!'
উপস্থাপকের এই মন্তব্যের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। অনেকেই বিষয়টিকে রোনালদোর প্রতি অসম্মানজনক ও অপ্রয়োজনীয় উসকানি হিসেবে দেখছেন। আবার অনেকে এটিকে বিশ্বকাপ জয়ের উত্তেজনায় করা একটি রসিকতা হিসেবেই ব্যাখ্যা করছেন।
উল্লেখ্য যে, ক্রিশ্চিয়ানো রোনালদো তার দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে ইউরো, নেশনস লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও অসংখ্য ব্যক্তিগত পুরস্কার জিতলেও বিশ্বকাপ শিরোপা জয় করতে পারেননি। অন্যদিকে, ইয়েরেমি পিনো ২০২৬ সালে স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন।
নেত্রকোণার কেন্দুয়ায় শুক্রবার গভীর রাতে এক কৃষকের গোয়ালঘর থেকে চারটি গরু চুরি হয়েছে। ভুক্তভোগী কৃষক…
রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে রাষ্ট্র সংলাপ ফোরামের…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ক্যাটি জাকারিয়াকে হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হিসেবে…
যশোরের কেশবপুরে শারীরিক ও বার্ধক্যজনিত যন্ত্রণা সহ্য করতে না পেরে দুই বৃদ্ধ আত্মহত্যা করেছেন। পুলিশ…
বিক্ষোভকারীদের সমর্থনে দিল্লির সাউথ এভিনিউয়ে ধরনায় বসার সময় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের…
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী ডিজিটাল ফ্যাসিবাদের পথ সুগম করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজনৈতিক…
This website uses cookies.