বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, জুলাই সনদে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি, সেগুলো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে নিজ নিজ নির্বাচনি ইশতেহার অনুযায়ী বাস্তবায়নের সুযোগ রাখা হয়েছে। তিনি পুনর্ব্যক্ত করেন যে, বিএনপি সেই প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করবে।
রোববার (১৯ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল আয়োজিত ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে মির্জা ফখরুল জুলাই সনদ নিয়ে একটি মহলের সৃষ্ট বিভ্রান্তির সমালোচনা করেন। তিনি বলেন, এই বিতর্কের অবসান হওয়া প্রয়োজন এবং বিরোধী দলগুলোর প্রতি সংবিধান সংশোধন কমিটিতে এসে আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করার আহ্বান জানান।
বিএনপি কোনো বিপ্লবী দল নয় বরং একটি উদারপন্থি গণতান্ত্রিক রাজনৈতিক দল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দলটি নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করে এবং সেই প্রক্রিয়ার মাধ্যমেই জনগণের কল্যাণে কাজ করতে আগ্রহী। বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, গত ১৫ বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে এবং নানা ধরনের লুটপাট, ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ড ঘটেছে। যদিও অল্প সময়ে সেই ক্ষতি পূরণ সম্ভব নয়, তবে রাষ্ট্র পুনর্গঠনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের সিদ্ধান্তকে ফ্যাসিবাদের সূচনা হিসেবে বর্ণনা করে বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ সময় ধরে একদলীয় শাসনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গণতান্ত্রিক শক্তির ওপর বিএনপির আস্থা রয়েছে এবং সম্মিলিত প্রচেষ্টায় রাষ্ট্রকে পুনর্গঠন করা সম্ভব হবে। তিনি দাবি করেন, গত ১৫ বছরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং ইলিয়াস আলীসহ প্রায় ১ হাজার ৭০০ জন গুমের শিকার হয়েছেন।
ইসলামে ইবাদতের একমাত্র উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। রিয়া বা লোক দেখানো ইবাদত থেকে বাঁচতে নিয়তের…
নাটোরের গুরুদাসপুরে অন্যের জমিতে ১২ বছর ধরে বসবাস করা এক দিনমজুরের পরিবারকে তিন মাসের মধ্যে…
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের সাবেক…
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার…
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।…
কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে ৬২৪ জনকে আটক…
This website uses cookies.