Header Premium (728×90)

Categories: রাজনীতি

বরিশাল সফরে প্রধানমন্ত্রী, ৪০ কিলোমিটার মানবপ্রাচীরে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বরিশাল সফরে গিয়েছেন তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তিনি গৌরনদীতে পৌঁছান। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে গৌরনদী থেকে বরিশাল নগর পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ সড়কের দুই পাশে স্থানীয় বাসিন্দা, বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা মানবপ্রাচীর তৈরি করে তাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, এই সফরে কোনো ধরনের তোরণ, ব্যানার বা ফেস্টুন ব্যবহার করা হয়নি। সাদামাটা আয়োজনের মধ্য দিয়েই অভিনব এই মানবপ্রাচীরের মাধ্যমে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি, জনসাধারণের চলাচলের সুবিধার্থে ও ভোগান্তি এড়াতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। এর পরপরই তিনি ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুরে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীতীরবর্তী ত্রিশ গোডাউন এলাকায় সাগরদী খালের পাশে আবারও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সেখানে জিআই পণ্য হিসেবে স্বীকৃত বরিশালের আমড়া ও নারিকেল গাছসহ শতাধিক দেশীয় প্রজাতির গাছ রোপণ করা হবে।

বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এই সভায় বরিশাল বিভাগের মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং দলীয় নেতারা উপস্থিত থাকবেন। নির্ধারিত কর্মসূচি শেষে সড়কপথে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

চট্টগ্রামগামী বাসে নিখোঁজ মনপুরার যুবক ফরহাদ, উদ্বিগ্ন পরিবার

ভোলার মনপুরা উপজেলার ফরহাদ (২৪) নামে এক যুবক চট্টগ্রাম যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন। গত ১১…

17 minutes ago

৩৫ বছরের পর আইনজীবী হওয়ার পথ বন্ধের উদ্যোগ

আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন,…

27 minutes ago

শুধু রাজনৈতিক নয়, আমলাতন্ত্রেও সংস্কার জরুরি: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মন্তব্য করেছেন যে, কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে শুধু রাজনৈতিক…

35 minutes ago

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, মোট আক্রান্ত ১ লাখ ৩ হাজার ৩৯৬

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের প্রাণ গেছে। এ নিয়ে…

36 minutes ago

বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা শিক্ষার্থী বহিষ্কৃত, মামলার প্রস্তুতি

বগুড়ায় স্কুলে শাসনের জের ধরে শরীরচর্চা শিক্ষককে রাস্তায় গাছের ডাল দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে সপ্তম…

48 minutes ago

এলপিজি সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণে ডিসিদের কঠোর নির্দেশনা দিল সরকার

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি রোধে জেলা…

55 minutes ago

This website uses cookies.