Header Premium (728×90)

Categories: রাজনীতি

শেয়ারবাজারের কারসাজিকারীদের বিচারের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী

শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িত হোতাদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারীর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, শেয়ারবাজার কেলেঙ্কারির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে অনুসন্ধান চালিয়ে কয়েকজনকে চিহ্নিত করেছে। তাদের বিরুদ্ধে মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারে কারসাজির দায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১ হাজার ৪৯৭ কোটি টাকা অর্থদণ্ড আরোপ করেছে। এছাড়া অধিকতর তদন্তের জন্য অভিযুক্তদের তালিকা দুদকের কাছে পাঠানো হয়েছে।

তারেক রহমান বলেন, আগের সরকারের আমলে বাজার কারসাজি, আইপিও ও বন্ড ইস্যুতে অনিয়ম, নিয়ন্ত্রক সংস্থার তদারকির ঘাটতি এবং সময়মতো কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণে পুঁজিবাজারে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হয়েছিল।

বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার এবং একটি স্বচ্ছ ও টেকসই পুঁজিবাজার গড়ে তুলতে সরকারের নেওয়া ১২টি অগ্রাধিকারমূলক পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এসব উদ্যোগের মধ্যে রয়েছে- বিএসইসিতে দক্ষ নেতৃত্ব নিয়োগ, ফ্লোর প্রাইস প্রত্যাহার, লাভজনক সরকারি ও বহুজাতিক কোম্পানিকে তালিকাভুক্তে উৎসাহ দেওয়া, ভালো মৌলভিত্তিসম্পন্ন ও এসএমই কোম্পানিকে বাজারে আনা, হুইসেলব্লোয়ার সুরক্ষা, অডিট ফার্মের নীতিমালা প্রণয়ন, ক্যাপিটাল গেইন ট্যাক্স হ্রাস, বিশেষ ট্রাইব্যুনালে সরাসরি মামলা দায়েরের সুযোগ, পুঁজিবাজার সংস্কার কমিশন গঠন, ব্লকচেইন ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নজরদারি, ই-কেওয়াইসি ও মোবাইল অ্যাপের মাধ্যমে লেনদেন সহজীকরণ এবং বিনিয়োগকারী সুরক্ষা তহবিল গঠন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার শেয়ারবাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বদ্ধপরিকর। সরকার এমন একটি উন্নত পুঁজিবাজার গড়ে তুলতে চায়, যেখানে বিনিয়োগকারীদের স্বার্থ ও সম্পদ সুরক্ষিত থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

দর্শনা চেকপোস্টে ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় হত্যা মামলাসহ অর্ধডজন মামলার আসামি মাহবুব…

2 minutes ago

মঞ্চে এল হান্ট থিয়েটারের নতুন নাটক ‘তবুও প্রেম আসে’

সম্পর্কের চাওয়া-পাওয়ার হিসাব ছাপিয়ে দুজন মানুষের আস্থার জায়গা হয়ে ওঠার গল্প নিয়ে মঞ্চে এল হান্ট…

14 minutes ago

সীতাকুণ্ডে কলাবাগানে তরুণীর হাত-পা বাঁধা লাশ, স্বামীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে কলাবাগান থেকে চন্দনা রানী শীল নামের এক তরুণীর হাত-পা ও গলা বাঁধা লাশ…

18 minutes ago

জ্বালানি তেলের প্রভাবে রাজধানীর বাজারে চালের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে রাজধানীর বাজারে চালের দাম কেজিতে ১ থেকে ৩ টাকা পর্যন্ত বেড়েছে,…

27 minutes ago

ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল কেন্দ্রীয় কমিটি

ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মৃধা জুলহাসসহ পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।…

32 minutes ago

রায়গঞ্জে নারকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নারকেল গাছ পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাপ্পু সরকার নামের এক যুবকের…

52 minutes ago

This website uses cookies.