নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ভারি বৃষ্টির কবলে পড়ে মাটির ঘরের দেয়াল ধসে তাসনুবা আক্তার নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পরপরই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত তাসনুবা স্থানীয় মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল এবং সে ওই এলাকার বাসিন্দা আপেল মিয়ার মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকেই এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। স্কুল ছুটির পর তাসনুবা বাড়িতে ফিরে ঘরের ভেতরে অবস্থান করছিল। হঠাৎ বৃষ্টির তোড়ে তাদের পুরোনো মাটির ঘরটির দেয়াল ধসে পড়লে সে নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, দেয়াল চাপা পড়ে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিশুর এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরজাল ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এদিকে, বৃষ্টির কারণে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
মার্কিন কংগ্রেসের সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে একটি ফৌজদারি তদন্তের অংশ হিসেবে তল্লাশি চালিয়েছেন…
সরকারবিরোধী চক্রান্ত, সহিংস উসকানি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার…
ঢাকার নবাব পরিবারের বাসভবন আহসান মঞ্জিলের জাদুঘরে পাঁচটি প্রাচীন লোহার সিন্দুক রাখা আছে। এর মধ্যে…
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শিশুসহ আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন…
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ঢাকা থেকে পরিচালিত ৫১টি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে।…
মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির কারণে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা ও সর্বোচ্চ…
This website uses cookies.