Header Premium (728×90)

রাজনীতি

যশোর ৬টি আসনের মধ্যে জামায়াত বিজয়ী ৫টি, বিএনপি বিজয়ী ১টি

ডেস্ক রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টি বিজয়ী জামায়াতে ইসলামী এবং বিএনপি বিজয়ী ১টি। কেন্দ্রভিত্তিক ঘোষিত ফলাফলে পাওয়া গিয়েছে।

যশোর-১ (শার্শা) আসনে জামায়াতের প্রার্থী মাওলানা আজীজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লক্ষ ১৮ হাজার ২৫৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নুরুজ্জামান লিটন ধানের শীষ প্রতীক পেয়েছেন ৯২ হাজার ৯০৯ ভোট।

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে জামায়াতে ইসলামী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ দাঁড়িপাল্লা প্রতীক ১ লক্ষ ৭১ হাজার ৯৯১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সাবিরা সুলতানা মুন্নি ধানের শীষ প্রতীক পেয়েছেন ১ লক্ষ ৪৪ হাজার ৯৩১ ভোট।

যশোর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত ধানের শীষ প্রতীকে ১ লক্ষ ৯৯ হাজার ৬৪৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী আব্দুল কাদের ওরফে ভিপি কাদের দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন ১ লক্ষ ৮৪ হাজার ৪৫৯ ভোট।

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর-সদরের বসুন্দিয়া ইউনিয়ন) আসনে জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যাপক গোলাম রসুল দাঁড়িপাল্লা প্রতীক ১ লক্ষ ৭৭ হাজার ৫৩৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মতিয়ার রহমান ফারাজী ধানের শীষ প্রতীক পেয়েছেন ১ লক্ষ ২৭ হাজার ৩০৬ ভোট।

যশোর-৫ (মনিরামপুর) আসনে জামায়াতে ইসলামী গাজী এনামুল হক দাঁড়িপাল্লা প্রতীক ১ লক্ষ ৩২ হাজার ৯৭৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন কলস প্রতীক পেয়েছেন ৮৫ হাজার ৪৫ ভোট। বিএনপি প্রার্থী রশীদ আহমাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৮৭৫ ভোট।

যশোর-৬ (কেশবপুর) আসনে
জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যাপক মোক্তার আলী দাঁড়িপাল্লা প্রতীক ৯২ হাজার ২৫৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষ প্রতীক পেয়েছেন ৭৯ হাজার ৯৫৯ ভোট।

editor

Recent Posts

ইউপি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে কাজ করলে ক্ষমা নেই: আইনমন্ত্রী

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী…

3 minutes ago

আবারও তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে শান্তিচুক্তির মধ্যস্থতার চেষ্টা চালানো পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরান সফরে…

2 hours ago

কানাইঘাটে অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধে চালককে কুপিয়ে হত্যা

সিলেটের কানাইঘাটে অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে শাহাবউদ্দিন নামের এক চালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।…

2 hours ago

দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৫৯

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই…

2 hours ago

ফেডারেশন কাপে পয়েন্ট হারালো মোহামেডান, জয় পেল কিংস

ফেডারেশন কাপে পিডব্লিউডির বিপক্ষে পয়েন্ট হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে সিটি ক্লাবকে হারিয়ে জয়ের ধারা…

2 hours ago

ভাটারা এলাকায় অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবি অভিযান, আটক ৮৫

রাজধানীর ভাটারা এলাকায় পুলিশের এক অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিবি অভিযান চালিয়ে ৮৫ জনকে…

2 hours ago

This website uses cookies.