Header Premium (728×90)

রাজনীতি

স্বাধীনতা বিরোধীদের কাছে দেশ নিরাপদ নয় মির্জা ফখরুল

ফখরুল আলম সাজু

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা স্বাধীনতা বিরোধী তাদের কাছে দেশ নিরাপদ নয়।

গত ২৪ বছরে তাদের কোনো দল ছিল না, এখন তাদের দল হয়েছে নতুন বাড়ি হয়েছে, আপনারা কেউ ভয় পাবেন না, নিরাপদে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, পুলিশ প্রশাসন, মিলিটারি আর্মি পাহারা দিবে।

১ ফেব্রুয়ারী রবিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদ পুর এলাকায় তোজামুলের চাতালে ভগিরথ বর্মনের সভাপতিত্বে এসব কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা একটি শান্তির বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ থাকবে না, যারা ভেদাভেদ করতে চায় এরা দেশের ক্ষতি করতে চায়, একটা কথা মনে রাখতে হবে, আমরা যদি একসাথে এগিয়ে যায়, তাহলে আমাদের কেউ আটকাতে পারবে না, আর হিন্দু মুসলমানকে ভাগ করে দিলে আমরা এগোতে পারবো না।

এ সময় মির্জা ফখরুল বলেন, আমি জোর গলায় বলতে চাই, আপনাদের আমানত ভোটের যে দায়িত্ব আমি নেব তা কখনো খেয়ানত করব না।

এ সময় তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে দেশে এক কোটির মানুষের কর্মের ব্যবস্থা করবে, মায়েদের কৃষি কাঠ প্রদান করবে, কৃষকদের কৃষি কার্ড প্রদান করবে যার মাধ্যমে তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবেন।

এ সময় মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গললে গেলে যাদের কৃষি ঋণ ১০ হাজার টাকা পর্যন্ত আছে, তা মাফ করা হবে। যারা এনজিও থেকে ঋণ নিয়েছেন সেই ঋণ শোধ করার আমরা ব্যবস্থা নিব।

মির্জা ফখরুল বলেন, রাজনীতিতে সততা ও নৈতিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি দাবি করেন, দায়িত্বশীল পদে থাকার সময় তিনি সবসময় স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিয়েছি, উন্নত বাংলাদেশ সমান অধিকারের বাংলাদেশ যদি করতে চান তাহলে সকলেই ভোট দিবেন, তিনি নির্বাচিত হলে এলাকার ব্যাপক উন্নয়ন করবেন।

তিনি আরো বলেন, আপনারা ভাববেন এ প্রতিশ্রুতি তো সবাই দেয় আমরা যতটুকু পারি কথা রাখার চেষ্টা করি।

এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল বাড়ি রেজু, ইউনিয়ন সম্পাদক জালাল উদ্দিন।

saju

Recent Posts

শ্রমিক কল্যাণ তহবিলে প্রথমবারের মতো মুনাফার অংশ দিল বিমান

রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রথমবারের মতো শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে তাদের মুনাফার অংশ প্রদান…

2 minutes ago

পরকীয়ার অভিযোগে বোয়ালমারীতে জামায়াত নেতার পদ স্থগিত

ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠায় ইনামুল মোল্লা নামে জামায়াতে ইসলামীর…

4 minutes ago

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : শামা ওবায়েদ

প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর নিয়ে কোনো নতুন তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ…

4 minutes ago

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নাওয়াজের ইন্তেকাল

সাবেক মন্ত্রী ডা. দীপু মনির স্বামী ও সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নাওয়াজ ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে…

16 minutes ago

সংসদীয় কমিটির বৈঠকে আমন্ত্রণ পাননি বহিষ্কৃত সাংসদ গাজী নজরুল ইসলাম

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী…

16 minutes ago

বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার নিয়মে নতুন নির্দেশনা

বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন…

36 minutes ago

This website uses cookies.