Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন

ফখরুল আলম সাজু

ঝালকাঠি সদর উপজেলার বৈদারাপর মোল্লাবাড়ি গ্রামে ছেলের হাতে মা খুন হওয়ার ঘটনা ঘটেছে।

১ ফেব্রয়ারী রবিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত নারীর নাম শেফালী বেগম (৬২) তিনি ওই গ্রামের বাসিন্দা আহম্মদ খানের স্ত্রী, অভিযুক্ত ছেলের নাম সাগর (৩২) তিনি তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট।

স্থানীয়দের অভিযোগ, সাগর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মানসিক সমস্যায় ভুগছিলেন, এলাকাবাসী জানান, তিনি প্রায়ই তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন এবং মারধর করতেন।

প্রতিবেশী নান্নু খান ঘটনার পরপরই বিষয়টি ঝালকাঠি সদর থানায় জানান। পাশের বাড়ির বাসিন্দা আবদুল খালেক খান বলেন, সে দীর্ঘদিন ধরে মাকে নির্যাতন করে আসছিল।

প্রত্যক্ষদর্শী সাহিদা আক্তার বলেন, ঘটনার সময় সাগর হাতে একটি দা নিয়ে মায়ের ওপর হামলা চালান। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘরের ভেতরে শেফালী বেগমের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে ঝালকাঠি সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. বেলায়েত হোসেন বলেন, প্রাথমিকভাবে সুরতহাল করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

saju

Recent Posts

নির্বাচিত সরকারের প্রতি জনগণের অভূতপূর্ব সমর্থন রয়েছে: মাহদী আমিন

সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন…

3 minutes ago

ইরানে টমাহক ক্ষেপণাস্ত্রের ব্যবহার বাড়াতে পেন্টাগনের ২২.৯ বিলিয়ন ডলারের চুক্তি

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ক্ষেপণাস্ত্রের মজুত বাড়াতে ২২.৯ বিলিয়ন ডলারের নতুন চুক্তি করেছে পেন্টাগন।…

5 minutes ago

গণতন্ত্র ও মতপ্রকাশের জায়গা সংকুচিত হচ্ছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, দেশে গণতন্ত্র ও কথা বলার জায়গা সংকুচিত…

16 minutes ago

তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকার কঠিন শর্ত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানিয়ে ঢাকা থেকে কিছু সুস্পষ্ট…

33 minutes ago

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক কমছে, মন্ত্রিসভায় অনুমোদন

দেশের বাজারে কাঁচা মরিচ ও টমেটোর দাম সহনীয় রাখতে এ দুটি পণ্য আমদানিতে শুল্ক ও…

35 minutes ago

বাংলাদেশে অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা

বাংলাদেশে অর্থবছরের সময়কাল পরিবর্তনের বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভার ১৭তম বৈঠকে গৃহীত এই সিদ্ধান্ত অনুযায়ী,…

45 minutes ago

This website uses cookies.