ফখরুল আলম সাজু
উত্তর বঙ্গের ঠাকুরগাঁওয়ে সংগঠনের একটি বিশাল জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় গেলে বেকারদের জন্য ভাতা দেওয়া হবে না, বরং স্থায়ীভাবে কর্মসংস্থান নিশ্চিত করা হবে।
২৩ জানুয়ারি শুক্রবার বিকেল ৪ টার দিকে ঠাকুরগাঁও বড় মাঠ অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা বেকাররা যাতে ভাতার জন্য অপেক্ষা না করে, নিজের পায়ে দাঁড়াতে পারে সেই সুযোগ তৈরি করবো, বেকার ভাতা নয়, কর্মসংস্থানই হবে মান সম্মান ও আত্মনির্ভরতার পথ।
তিনি আরও বলেন, উত্তরাঞ্চলের উন্নয়ন এখনো বাধাপ্রাপ্ত, কারণ দুর্নীতি ও অপশাসনের চক্র ছিন্ন করতে পারেনি সরকার, এই সঙ্কট থেকেই উত্তরবঙ্গ পিছিয়ে রয়েছে, অথচ এই অঞ্চলের কৃষি ভিত্তিক শিল্প একসময় দেশের অর্থনীতিতে মুখ্য ভূমিকা রাখতে পারবে।
তিন শর্তেই দেশ গড়বে জামায়াত এমন কথায় তিনি বলেন, শক্ত ভিত্তিতে দেশ গঠনে তাঁর দল তিনটি মূল শর্তে সক্রিয় ভূমিকা নেবে, দুর্নীতি শূন্য সরকার, নিজে দুর্নীতি করবেন না এবং দুর্নীতি গ্রস্ত কাউকে আশ্রয় দেবেন না, ন্যায়বিচার সকল নাগরিকের প্রতি সমান ন্যায়ের নিশ্চয়ন, বৈষম্য নির্মূল বৈষম্যের সকল রূপের বিরুদ্ধে গণভোটে “হ্যাঁ” ভোটে সিদ্ধান্ত গ্রহণ।
তিনি জনসভায় বলেন, কোনো একক দলই সামগ্রিক পরিবর্তন আনতে একা সক্ষম নয়, প্রকৃত গণ প্রতিনিধিরাই এই দেশকে সত্যিকার অর্থে উন্নতির দিকে এগিয়ে নিতে পারবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে।
নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। পূজার ছুটিতে স্বজনদের কাছে…
চট্টগ্রামের জেমসেন হলে দুর্গাপূজার অনুষ্ঠানে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের চেয়ে বাংলাদেশে পূজার…
শেরপুরের ঝিনাইগাতীর ঘোষগাঁও এলাকায় দুর্গাপূজা উপলক্ষে মনোজ্ঞ আরতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর বাজারে চোরাচালানের গাড়ি থেকে প্রকাশ্যে চাঁদা আদায়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে…
রাজধানীর পূর্বাচলে একটি ফ্ল্যাটে অনলাইন জন্মদিনের পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ…
ভারতের মুম্বাইয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে দুই…
This website uses cookies.