Header Premium (728×90)

Categories: রাজনীতি

ফুলবাড়ীতে বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন

মোঃ রাব্বী হাসান
ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার একেএম কামরুজ্জামান এর পক্ষে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের মনোয়নপত্র উত্তোলন করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই মনোনয়নপত্র প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান।
যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইনজীবী বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার একেএম কামরুজ্জামান এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম মুরাদ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছামাদ, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিব প্রমুখ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছামাদ জানান, তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫-এর ওপর গণভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর।

মনোনয়নপত্র বাছাইয়ের কাজ চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, ‎প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি।

saju

Recent Posts

কক্সবাজারে পানিবন্দি ৫ লাখ মানুষ, ৬৪০ আশ্রয়কেন্দ্রে ১৪ হাজার

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। জেলার ১০ উপজেলার…

14 minutes ago

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

29 minutes ago

বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন, নায়ক মিকেল মেরিনো

৪০ বছর পর বেলজিয়ামের মুখোমুখি হওয়া ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় পেল স্পেন। মিকেল মেরিনোর…

44 minutes ago

নতুন কাজের অপেক্ষায় জয়া আহসান, এবার চাইছেন হালকা মেজাজের চরিত্র

চরকি অ্যাওয়ার্ডসে সেরা নারী অভিনয়শিল্পীর পুরস্কার জয়ের পাশাপাশি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়া আহসানের নতুন সিনেমা…

4 hours ago

মতলব সেতুর এপ্রোচ সড়কে বড় ভাঙন, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

ভারি বর্ষণের ফলে মতলব সেতুর উত্তর পাড়ের এপ্রোচ সড়কের নিচের মাটি ও বালু সরে গিয়ে…

4 hours ago

বিশ্বকাপ থেকে বিদায়: ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। এই ঘটনায় সমর্থকদের কাছে ক্ষমা…

4 hours ago

This website uses cookies.