Header Premium (728×90)

রাজনীতি

জুলাই সনদের বৈধতা ছাড়া নির্বাচন নয়, আট দলের সমাবেশে সতর্কবার্তা জামায়াত আমিরের

মোঃ মকবুলার রহমান
নীলফামারী জেলা প্রতিনিধি:

জুলাই সনদের আইনি স্বীকৃতি ছাড়া জাতীয় নির্বাচন সম্ভব নয় বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারি আদেশ জারি, জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে জামায়াত, ইসলামী আন্দোলন ও সমমনা আটটি দলের যৌথ সমাবেশে তিনি এ দাবি পুনর্ব্যক্ত করেন।

মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টন মোড়ে অনুষ্ঠিত এই সমাবেশে শফিকুর রহমান বলেন, জুলাই বিপ্লবের স্বীকৃতি মিলতেই হবে। জুলাইকে যারা অস্বীকার করে, ছাব্বিশের নির্বাচন তাদের জন্য নয়। সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের কোনো পথ খোলা থাকতে পারে না।

তিনি জানান, দেশের মুক্তিকামী মানুষের প্রত্যাশা নির্বাচনের আগে গণভোট। সংখ্যাগরিষ্ঠ দলের সম্মতিতে জুলাই সনদ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠতার কণ্ঠেই কথা বলে। তাই গণভোট আগে হওয়াই যুক্তির দাবি।

সরকার জনগণের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে শুনতে ব্যর্থ হলে নিজেদের পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে বলেও সতর্ক করেন জামায়াতের আমির। তিনি আরও বলেন, দেশের মানুষ কোনো স্বৈরতান্ত্রিক চাপের কাছে নতি স্বীকার করবে না। জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

সমাবেশের পর আট দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে এবং খুব দ্রুত নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান শফিকুর রহমান। সেই কর্মসূচি বাস্তবায়নে নেতা-কর্মীদের প্রস্তুতি নিতে তিনি আহ্বান জানান।

editor

Recent Posts

লাকসামে ট্রেন লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

কুমিল্লার লাকসামে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী…

7 minutes ago

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভোলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভোলা জেলা ও…

24 minutes ago

টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

গাজীপুরের টঙ্গীর মুদাফা মাস্টারপাড়ায় রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন একই পরিবারের তিনজন। তাদের…

2 hours ago

টেসলা ও স্পেসএক্স একীভূত করার ইঙ্গিত দিলেন ইলন মাস্ক

ইলন মাস্ক তার দুই বৃহৎ প্রতিষ্ঠান টেসলা ও স্পেসএক্স একীভূত করার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। এই…

3 hours ago

প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় দায়ের করা মামলায় বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকিরকে…

3 hours ago

ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি, বাতিল ৩ লাখেরও বেশি মার্কিন ভিসা

ডনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অবৈধ অভিবাসন বিরোধী কঠোর নীতির অংশ হিসেবে ৩ লাখেরও বেশি মার্কিন…

3 hours ago

This website uses cookies.